৩২ বছর দেশ শাসন করেছে দুটি দল, আজও নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০২২, ১২:৪৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০২২, ১৫:১০

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু বলেছেন, ‘সম্পদের যে বৈষম্য, সেই বৈষম্য এখনও তীব্রভাবে আছে। মানুষ স্বাধিকার এখনও পায়নি। এখনও মানুষের গণতান্ত্রিক অধিকার, অর্থনৈতিক মুক্তির পথ সচল হয়নি। আজ নির্বাচনব্যবস্থাও প্রতিষ্ঠিত হয়নি।’

বুধবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিকে জনগণ চায় না। দুটি দল এ দেশে শাসন করার কারণে মানুষ যেভাবে তাদের অধিকার হারিয়েছে, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো নষ্ট হয়েছে, সেসব কারণে মানুষের তাদের প্রতি ক্ষোভ তৈরি হয়েছে। মানুষ আর এই দুটি দলকে চায় না। জনগণ এখন তৃতীয় কোনও দলকে চায়। সেই তৃতীয় দলটি হলো জাতীয় পার্টি।’

তিনি আরও বলেন, ‘আজ খুবই দুঃখ নিয়ে বলতে হয়, এরশাদ পদত্যাগ করার পর গত ৩২ বছর দেশ শাসন করেছে আওয়ামী লীগ ও বিএনপি। এই দুটি দল শাসন করার পরও আজও নির্বাচনব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি, কীভাবে নির্বাচন হবে, সে বিষয়ে তারা এখনও একমত হতে পারেনি।’

জাতীয় পার্টির মহাসচিব বলেন, ‘মুক্তিযুদ্ধে আমাদের যে উদ্দেশ্য ছিল, সেই উদ্দেশ্য আজও বাস্তবায়িত হয়নি। গণতান্ত্রিক যে অধিকার, সেই অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। এই মুহূর্তে মানুষের সবচেয়ে বড় যে সমস্যা তা হচ্ছে, দেশে পাঁচ কোটি মানুষ বেকার। এই বেকারদের ব্যাপারে বড় দলের কোনও রোডম্যাপ নেই।’

/সিএ/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
আজ গলা ছেড়ে গান গাওয়ার দিন
আজ বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস হৃদরোগে অর্ধেক মৃত্যুর জন্য দায়ী উচ্চ রক্তচাপ
আজ ইচ্ছেমতো খাওয়ার দিন
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী