রওশনের বাসায় জিএম কাদের ও চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ ডিসেম্বর ২০২২, ১৮:৩১আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৮:৪১

জাতীয় পার্টির চিফ প্যাট্রন রওশন এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন দলের চেয়ারম্যান জি এম কাদের ও মহাসচিব মুজিবুল হক চুন্নু।

রবিবার (২৫ ডিসেম্বর)  দুপুর ১২টার দিকে তারা রওশন এরশাদের গুলশানের বাসায় এই সাক্ষাৎ করেন। ঘণ্টাখানেক তারা সেখানে অবস্থান করেন।

সাক্ষাতের বিষয়ে জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উনি (রওশন এরশাদ) বাসায় উঠেছেন। এ জন্য উনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়েছিলাম। সামনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী, সেখানে ওনাকে অংশগ্রহণের দাওয়াত দিয়েছি। উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং কথা দিয়েছেন পার্টি অফিসে আসবেন। প্রতিষ্ঠাবার্ষিকীর মিটিংয়ে উপস্থিত হবেন।’

দলের নেতৃত্ব ও নীতিনির্ধারণী বিষয়ে কোনও কথা হয়েছে কিনা জানতে চাইলে চুন্নু বলেন, ‘ওইভাবে আলাপ না হয়নি। তবে দলের সার্বিক বিষয়াদি নিয়ে আলাপ হয়েছে। আমরা দলে আছি, ওনার কো-অপারেশনও থাকবে।’

রবিবার দুপুর ১২টার দিকে দলের চেয়ারম্যান জি এম কাদেরকে সঙ্গে তিনি রওশন এরশাদের বাসায় যান এবং সেখানে ঘণ্টা দেড়েক অবস্থান করেছেন বলে জানান মুজিবুল হক চুন্নু।

 

/জেডএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
যানজটে গাড়িতেই রাত কাটালেন জিএম কাদের, বাড়ি যেতে লেগেছে ২২ ঘণ্টা
গণভোট বেআইনি ও অবৈধ: জি এম কাদের
মামলার ভয় দেখিয়ে আমাদের রাজনীতি থেকে সরানোর ষড়যন্ত্র করছে: জিএম কাদের 
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী