জিএম কাদেরের সঙ্গে ভারতের বাচিক শিল্পী দেবিকা বন্দোপাধ্যায়ের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১৭:৪৭

জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের এমপির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভারতের প্রখ্যাত বাচিক শিল্পী, উপস্থাপক ও দোলনচাঁপা নজরুল ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য দেবিকা বন্দোপাধ্যায়। সোমবার (১৬ জানুয়ারি) দুপুরে জাতীয় পার্টি চেয়ারম্যানের উত্তরার বাসভবনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান এর উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি শেরিফা কাদের এমপি উপস্থিত ছিলেন।

সৌজন্য সাক্ষাতে ভারত ও বাংলাদেশের সাংস্কৃতিক বিনিময় নিয়ে আলোচনা হয়েছে। সুষ্ঠু ধারার সংস্কৃতি চর্চায় গুরুত্ব আরোপ করেন তারা। এসময় অনির্ধারিত মনোজ্ঞ এক আবৃত্তি অনুষ্ঠানে হয়।  অতিথিদের ক্রেস্ট ও সম্মাননাপত্র দিয়ে সম্মান জানান জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

এসময় ভারতীয় দূতাবাসের প্রটোকল অফিসার কবি ইফফাত রুপা জামান, বিশিষ্ট লেখিকা আফরোজা খানম তন্দ্রা ও কবি আবিদ হোসেন, জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি-২ খন্দকার দেলোয়ার জালালী ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার এলাহান উদ্দিন উপস্থিত ছিলেন।   

 

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি