দেশে কতিপয় রাজনৈতিক দল জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত: বাবলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৬আপডেট : ২২ জানুয়ারি ২০২৩, ১৬:৫৬

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা বলেছেন, স্বাধীনতা অর্জনের ৫১ বছর পরও আমাদের দেশে কতিপয় রাজনৈতিক দল জনস্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। তাদের কাছে জনস্বার্থ আজ উপেক্ষিত।

রবিবার (২২ জানুয়ারি) রাজধানীর কদমতলী থানার ৪টি ওয়ার্ডে কম্বল বিতরণকালে তিনি এসব কথা বলেন।

আবু হোসেন বাবলা বলেন, ‘অধিকাংশ রাজনৈতিক দল যেনতেন উপায়ে ক্ষমতায় যাওয়ার জন্য মরিয়া হয়ে বিদেশিদের পেছনে ছুটছেন। বরাবরের মতো আগামী নির্বাচনেও জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।'

সংক্ষিপ্ত বক্তব্যে বাবলা দেশের সব রাজনৈতিক দলের নেতা, জনপ্রতিনিধিসহ সমাজের বিত্তশালীদের শীতার্ত মানুষের সেবায় এগিয়ে আসার জন্য আহ্বান জানান।

এসময় তার সঙ্গে ছিলেন শ্যামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম, জাপার কেন্দ্রীয় নেতা শেখ মাসুক রহমান, সুজন দে, কাওসার আহমেদ প্রমুখ।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
ভুট্টায় প্রোটিন বাড়ানোর জিন আবিষ্কার চীনে, কমতে পারে পশুখাদ্যের দাম
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
আমপ্রেমীদের জন্য ৬টি ‘স্বর্গরাজ্য’
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি