নির্বাচন সামনে রেখে প্রার্থী বাছাইয়ে মাঠে নামছেন রওশনপন্থিরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ মে ২০২৩, ১৭:১৫ আপডেট : ০৭ মে ২০২৩, ১৭:৩৯

দেশজুড়ে সাংগঠনিক তৎপরতার মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিতে মাঠে নামছেন জাতীয় পার্টির চিফ প্যাট্রন ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ ও তার অনুসারী নেতাকর্মীরা। এরইমধ্যে গঠন করা হয়েছে সাংগঠনিক সমন্বয় কমিটি। প্রার্থী বাছাই তৎপরতা সমন্বয়ের জন্য কাজী মামুনূর রশীদকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। আট বিভাগকে সমন্বয় করে গঠন করা হয়েছে ৭টি বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি।

রবিবার (৭ মে) কাজী শামসুল ইসলামের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে।

জাতীয় পার্টির আসন্ন দশম জাতীয় সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব ও বিরোধীদলীয় নেতার রাজনৈতিক সচিব গোলাম মসীহ এবং সাংগঠনিক সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও বিরোধীদলীয় নেতার মুখপাত্র কাজী মামুনূর রশীদের যৌথ সইয়ে তিনটি বিভাগীয় কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

প্রথম ধাপে অনুমোদন দেওয়া কমিটিগুলো হলো, ঢাকা-ময়মনসিংহ, সিলেট (অতিরিক্ত জেলা সংযুক্ত ব্রাহ্মণবাড়িয়া) ও চট্টগ্রাম বিভাগ। এরপর রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে।

রাষ্ট্রপতি এরশাদের শিক্ষা উপমন্ত্রী, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি ও সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনকে ঢাকা-ময়মনসিংহ বিভাগের সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে রাখা হয়েছে রাষ্ট্রপতি এরশাদের উপদেষ্টা রফিকুল হক হাফিজ, মাওলানা ক্বারী হাবিবুল্লাহ বেলালী, ডা. কে আর ইসলাম, খন্দকার মনিরুজ্জামান টিটু, সাবেক এমপি ইঞ্জিনিয়ার মামুনূর রশীদ, নূরুল ইসলাম নূরু, গোলাম মোস্তফা, ইঞ্জিনিয়ার ইকরামুল খান ও আনোয়ার বেলালকে।

চট্টগ্রাম বিভাগ থেকে বৃহৎ ব্রাহ্মণবাড়িয়াকে কেটে নিয়ে সিলেটে সংযুক্ত করে বিভাগীয় সমন্বয় কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সাবেক এমপি অ্যাড. জিয়াউল হক মৃধাকে সমন্বয়কের দায়িত্ব দিয়ে ঘোষণা করা হয়েছে ৮ সদস্যের সাংগঠনিক টিম। সদস্যরা হলেন, শাহ জামাল রানা, ইশরাকুল হোসেন শামীম, পীরজাদা সৈয়দ জুবায়ের আহমেদ, জহির উদ্দিন জহির, মুহিবুল কাদের চৌধুরী পিন্টু, মুজিবুর রহমান ডালিম, আহসান হাবিব মঈন ও মুরাদ আহমদ।

অন্যদিকে সাবেক এমপি এম এ গোফরানকে সমন্বয়ক করে ১০ সদস্যের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সমন্বয় কমিটি ঘোষণা দেওয়া হয়েছে। এতে অধ্যাপক ইকবাল হোসেন রাজু, সাবেক এমপি অধ্যাপক নুরুল ইসলাম মিলন, দয়াল কুমার বড়ুয়া, আব্দুল আজিজ, মনোয়ারুল আলম, কামারুজ্জামান পিন্টু, আবুল কালাম আজাদ, আব্দুল কাদের জুয়েল, নাফিস মাহবুব ও শামসুল আলমকে সদস্য করা হয়েছে।

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র