বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে নির্বাচন করবো না: রাঙ্গা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২৩, ২২:১৪ আপডেট : ১২ জুন ২০২৩, ২২:৩১

বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে কোনও নির্বাচনে অংশ নেবেন না বলে জানিয়েছেন বিরোধী দলের চিফ হুইপ মসিউর রহমান রাঙ্গা। সোমবার (১২ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এ অভিমত ব্যক্ত করেন তিনি। বর্তমান সংসদে প্রাণ খুলে কথা বলা যায় বলেও এ সময় উল্লেখ করেন বিরোধী দলের চিফ হুইপ।

নিজের অবস্থান তুলে ধরে জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত রাঙ্গা বলেন, ‘একবার নয় আমরা তিনবার আওয়ামী লীগের সঙ্গে নির্বাচন করেছি। আমরা বিএনপির সঙ্গে জীবনেও নির্বাচন করিনি। আমি অন্তত তাদের অ্যালায়েন্সে কোনও নির্বাচনে অংশগ্রহণ করবো না। কথা দিলাম। আপনি লিখে রাখেন। ’

তিনি বলেন, ‘আমরা ২০১৪ সালে নির্বাচন করেছি আওয়ামী লীগের সঙ্গে। ২০১৮ সালেও অ্যালায়েন্স করে নির্বাচন করেছি আওয়ামী লীগের সঙ্গে। আমরা এখন বলতে পারি ভেঙে দিলাম। দ্যাটস অ্যানাদার কোশ্চেন। যারা নেতৃত্বে আছেন তারা এটা বলতে পারেন।’

রাঙ্গা বলেন, ‘আমরা অ্যালায়েন্স করে প্রধানমন্ত্রীর মহানুভবতার ফলে আমরা কথা বলতে পারি। আমরা সংসদে আসতে পারি। আমাদের তো মানা করা হয়নি যে আপনি সংসদে এ কথা বলতে পারবেন না। আমরা সংসদে কথা বলতে পারি। আমরা সংসদে প্রাণ খুলে কথা বলতে পারি।’

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ‘শতভাগ বিদ্যুৎ গঙ্গাচড়ায় (রংপুরে রাঙ্গার নির্বাচনি এলাকা) দেওয়া হয়েছে। কিন্তু বিদ্যুৎ আর থাকে না। জানি, করোনা ও যুদ্ধকালীন সময়ে আমাদের একটু সমস্যা হচ্ছে। জেনেছি যে সমস্যাগুলো রয়েছে, আর দুই সপ্তাহের মধ্যে তা থাকবে না। বিদ্যুতের ঘাটতি থাকবে না। সারা দেশে বিদ্যুৎ পাওয়া যাবে। মানুষ এখন বিদ্যুতে অভ্যস্ত হয়ে পড়েছে। গরুর জন্যও ফ্যান চালিয়ে রাখেন।’

সরকারের উন্নয়নের ফিরিস্তি তুলে ধরে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গাকে ঝেটিয়ে বিদায় করেছেন। গঙ্গাচড়ায় কোনও মঙ্গা নেই। একটি মানুষও না খেয়ে মরে না। তিস্তা নদীর ওপর একটি ব্রিজ করে দিয়েছেন। আমি ওই ব্রিজের নামটা ওনার নামেই করে দিয়েছি। সরকারের উন্নয়ন অনেকের কাছে হিংসার কারণ হয়ে দাঁড়িয়েছে। এত উন্নয়ন অনেকের সহ্যই হয় না। সরকারের উন্নয়ন দেখে এখন অনেকের বুকটা ফাইট্টা যায়।’

খালেদা জিয়ার নাম উল্লেখ না করে রাঙ্গা বলেন, ‘একটি মামলায় সাজাপ্রাপ্ত হয়েও (খালেদা জিয়া) জেলে না থেকে বাড়িতে রয়েছেন। প্রধানমন্ত্রীকে যদি প্রশ্ন করি, কীসের কারণে এটা করলেন? কেন তাকে সারভেন্ট দিতে হয়?’

তিনি বলেন, ‘আমরা সরকারের নিন্দাও করবো, ভালো জিনিসগুলোও বলবো। না বললে প্রধানমন্ত্রী উৎসাহ পাবেন না। করবেনও না। আমরা বললে ওনারা উদ্যমী হবেন।’ 

 

 

/ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন
সংসদে গালিগালাজ-অসংসদীয় ভাষা ব্যবহার করলে প্রতিকার কী
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
সর্বশেষ খবর
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
সাংবাদিক আলিফ হত্যার সন্দেহভাজন আসামি গ্রেফতার
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ট্রেন লাইনচ্যুত: কন্ট্রোল রুমে মেরামত কাজের তথ্য দেওয়া হয়নি, প্রকৌশলী বরখাস্ত
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
ফেসবুক পেজ খুলে চাকরির নামে প্রতারণা, গ্রেফতার ২
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
মহাখালীতে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
সর্বাধিক পঠিত
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ডিভি লটারি ২০২৭: আবেদন শুরু হচ্ছে কবে?
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
ঢাকার কাছেই মিলতে পারে গ্যাস, কূপ খননের পরিকল্পনা
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
অর্ধেক টাকা খরচের পর সাড়ে ৬ হাজার কোটির প্রকল্প বাতিল, এবার হবে মহাসড়ক
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান
স্থানীয় নির্বাচনে কেমন প্রার্থী বেছে নিতে হবে, সাফ জানিয়ে দিলেন তারেক রহমান