গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই: চুন্নু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:১৩

জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বলেছেন, গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে নির্বাচনের বিকল্প নেই। দেশের মানুষ একটি অবাধ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। তিনি বলেন, আমরা আশা করছি অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ে প্রয়োজনীয় সংস্কার শেষে সবার অংশগ্রহণ নিশ্চিত করে একটি গ্রহণযোগ্য নির্বাচন দিতে সমর্থ্য হবে।

রবিবার (১ ডিসেম্বর) জাতীয় পার্টির বনানীর কার্যালয়ে পার্টির অতিরিক্ত মহাসচিব, অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

চুন্নু আরও বলেন, জাতীয় পার্টি আগামী নির্বাচনে প্রত্যাশিত ফলাফল অর্জনে সমর্থ হবে। তিনি দলকে আরও শক্তিশালী করতে নেতাকর্মীদের প্রতি বিভিন্ন নির্দেশনা দিয়েছেন। 

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট রেজাউল ইসলাম ভূঁইয়া, লিয়াকত হোসেন খোকা, জহিরুল ইসলাম জহির, মোস্তফা আল মাহমুদ, মোহাম্মদ আতিকুর রহমান আতিক, মনিরুল ইসলাম মিলন এবং অঙ্গসংগঠনের মধ্যে জাতীয় যুব সংহতির সভাপতি এইচএম শাহরিয়ার আসিফ প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাপার সাবেক মহাসচিব চুন্নুর মনোনয়নপত্র বাতিল
নৈতিক ভুলের জন্য ক্ষমা চাইলেন চুন্নু, অংশ নিলেন মঞ্জু
বাদ পড়ছেন চুন্নু, জাপার মহাসচিব পদে পরিবর্তন আনছেন জিএম কাদের
সর্বশেষ খবর
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
তাড়াহুড়ো নয়, আজ একটু ধীরে চলার দিন
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সচিবালয়ে প্রধানমন্ত্রীর অফিস ভবন সৌরবিদ্যুতে চলে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?