বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী: আ স ম রব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জুন ২০১৬, ১৮:৪৫আপডেট : ১৪ জুন ২০১৬, ১৮:৪৫

আ স ম আবদুর রব বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগকেই দায়ী করে বিবৃতি দিয়েছেন জাসদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আ স ম আবদুর রব। আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় এবং সেই সরকারই দেশে প্রথম সামরিক শাসন জারি করে বলেও তিনি বিবৃতিতে দাবি করেন।
জাসদ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার তিনি এ বিবৃতি দেন। এতে সই করেছেন তার রাজনৈতিক সচিব শহীদুল্লাহ ফরায়জী। বিবৃতি পাঠানোর বিষয়টি টেলিফোনে বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন রব।
গত সোমবার ছাত্রলীগের এক অনুষ্ঠানে সৈয়দ আশরাফ বলেন, ‘জাসদ এখন আওয়ামী লীগের লেজুড়বৃত্তি করে।’ তিনি জাসদের ধারক-বাহকদের শতভাগ ভণ্ড বলে উল্লেখ করেন। সরকারের মন্ত্রিসভার সদস্য জাসদের সভাপতি হাসানুল হক ইনুর প্রতি ইঙ্গিত করে বলেন, ‘এদের একজনকে আবার মন্ত্রিত্বও দেওয়া হয়েছে, যার প্রায়শ্চিত্ত আওয়ামী লীগকে আজীবন করতে হবে।’
বিবৃতিতে রব বলেন, ‘সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্য অগ্রহণযোগ্য-অন্যায্য ও অনভিপ্রেত। বঙ্গবন্ধু হত্যার জন্য আওয়ামী লীগই দায়ী।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের দলীয় ভুল রাজনীতি বঙ্গবন্ধুকে দলীয় আবর্তে বন্দী করে। ঔপনিবেশিক শাসনের বেড়াজালে আবদ্ধ করে জনগণের কাছ থেকে তাকে ক্রমাগত বিচ্ছিন্ন করে মৃত্যুর দিকে ঠেলে দেয়। বঙ্গবন্ধুকে হত্যার পর আওয়ামী লীগই সরকার গঠন করে। ৩২ নম্বর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর লাশ রেখে আওয়ামী লীগ নেতারাই মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। আওয়ামী লীগ নেতাদের নির্দেশেই জাতীয় চার নেতাকে হত্যা করা হয় এবং সেই সরকারই দেশে প্রথম সামরিক শাসন জারি করে। এসব সত্য এবং ভুল রাজনীতি আওয়ামী লীগের স্বীকার না করাই হবে অতিমাত্রায় ভণ্ডামী।’

জাসদ সম্পর্কে অহেতুক-অযৌক্তিক বক্তব্য না দিয়ে মুক্তিযুদ্ধের আদর্শভিত্তিক রাষ্ট্র বিনির্মাণ করার সংগ্রাম গড়ে তোলার জন্য তিনি আহবান জানান।

সশস্ত্র যুদ্ধের পর ‘বিপ্লবী সরকার’ গঠন না করে শুধু আওয়ামী দলীয় সরকারের কারণে একাত্তরে গড়ে ওঠা জাতির লৌহকঠিন ঐক্যকে ভেঙে দেওয়া হয় উল্লেখ করে রব বলেন, ‘রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে রক্ষী বাহিনীসহ বিভিন্ন বাহিনী দিয়ে অতিরিক্ত বল প্রয়োগ করে রাজনৈতিক সংকটকে তীব্র করা হয়। রাজনীতি নিষিদ্ধকরণ, সংসদের মেয়াদ বৃদ্ধির মতো অগণতান্ত্রিক পদক্ষেপ ও একদলীয় বাক্শাল গঠন করে বঙ্গবন্ধুকে হত্যার পরিবেশ সৃষ্টি করা হয়।’

জাসদ গঠন প্রসঙ্গে আব্দুর রব বলেন, ‘রক্ত আর আত্মত্যাগের মাধ্যমে স্বাধীনতা অর্জনের পর পরই যখন ব্রিটিশ-পাকিস্তানি প্রচলিত রাষ্ট্রব্যবস্থা ও সমাজ ব্যবস্থাকে পুনর্বহাল করার প্রক্রিয়া চূড়ান্ত করা হচ্ছিল, ঠিক তখনই স্বাধীনতা সংগ্রাম-মুক্তিযুদ্ধ-মুক্তিযুদ্ধের চেতনাভিত্তিক মূলধারার রাজনৈতিক দর্শন নিয়ে নতুন রাজনৈতিক সংগঠনের ঐতিহাসিক প্রয়োজনীয়তা থেকেই জাতীয় সমাজতান্ত্রিক দল গঠন করা হয়। সামাজিক বিপ্লবের মাধ্যমে শোষণহীন সমাজ ব্যবস্থা কায়েম করে মুক্তি সংগ্রামের অসমাপ্ত কাজ সম্পন্ন করার প্রকাশ্য ঘোষণা দিয়ে এ দলের যাত্রা শুরু হয়েছিলো এবং তা আজও অব্যাহত আছে। এ রাজনীতির কারণে হাজার হাজার নেতা-কর্মীর রক্তে বিপ্নবের বাংলাদেশের সবুজ মাটি রক্তাক্ত হয়ে আছে। কারাগারে নিপীড়নে অসংখ্য সঙ্গীর সোনালী জীবন-যৌবন বিপন্ন হয়েছে। হাজার হাজার সঙ্গী দেশান্তরী হয়েছে। আর সব সময়ই রাষ্ট্রপক্ষ আর বিভিন্ন অপশক্তির আগ্রাসী শিকারে পরিনত হয়েছে।’


/সিএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাজারের নামকরণ নিয়ে ৬ ঘণ্টা ধরে সংঘর্ষ, একজনের মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
বাজারের নামকরণ নিয়ে ৬ ঘণ্টা ধরে সংঘর্ষ, একজনের মৃত্যু, ট্রেন চলাচল বন্ধ
জেন-জিদের সংসার ভাঙছে এআই
জেন-জিদের সংসার ভাঙছে এআই
জজের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হাইকোর্ট বেঞ্চে দ্বিধাবিভক্ত আদেশ 
জজের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় হাইকোর্ট বেঞ্চে দ্বিধাবিভক্ত আদেশ 
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
হরমুজ আমাদের নিয়ন্ত্রণে, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চাইনি: ইরান
সর্বাধিক পঠিত
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
উদ্বোধনের ১২ দিনেই ধসে পড়লো ৪৭০০ কোটির এক্সপ্রেসওয়ে
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
প্রধান শিক্ষিকার রিল ভিডিও ভাইরালের পর বিতর্ক, তদন্তে শিক্ষা বিভাগ
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
নিয়োগ পরীক্ষার হলে বিএনপির সাবেক এমপির ছেলে, পরীক্ষার্থীরা বললেন ‘আমরা হতবাক’
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
বাংলাদেশি দম্পতিকে পিটিয়ে গ্রেফতার ভারতীয় চিকিৎসক
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত
নির্বাচন অফিসে পরীক্ষা ছাড়াই ১৪৩ জনকে নিয়োগ, নির্বাচন কর্মকর্তা বরখাস্ত