বিএনপির প্রশ্ন

জামায়াত জাতীয় ঐক্যের অল্টারনেটিভ কেন?

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুলাই ২০১৬, ১৪:১৩আপডেট : ১৬ জুলাই ২০১৬, ১৪:১৭

নজরুল ইসলাম খান

সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে জাতীয় ঐক্য না হলে দায়িত্ববোধ থেকে দেশও জনগণের স্বার্থে যা যা করা দরকার তা করবে বিএনপি। এমনটাই মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জামায়াত ইস্যুতে পাল্টা প্রশ্ন করে তিনি বলেন, ‘জামায়াতকে জাতীয় ঐক্যের অল্টারনেটিভ করছেন কেন? একটাকে আরেকটার সঙ্গে মিলাচ্ছেন কেন? আওয়ামী লীগ তো স্বৈরাচারী এরশাদকে নিয়ে সরকার গঠন করছে।’ 

তিনি বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জাতীয় ঐক্য গঠনে বিভিন্ন শ্রেণির মানুষের সঙ্গে আলোচনা করেছেন। প্রয়োজন হলে আরও করবে। জাতীয় ঐক্য গঠনের কাজ গুরুত্বপূর্ণ পর্যায়ে আছে।

জাতীয় ঐক্য গঠন সময়ের দাবি বলে উল্লেখ্য করে তিনি বলেন, সরকার এ দাবিকে উপেক্ষা করে বিএনপিসহ বিরোধী দলের নামে ব্লেম দিচ্ছে। মূলত তারা উগ্রবাদ-জঙ্গিবাদের পক্ষে অবস্থান নিয়েছে। সরকার এ পথ থেকে বেরিয়ে এসে জাতীয় ঐক্য গঠন করলে দেশের ভাবমূর্তি উজ্জল হবে এবং দেশ এগিয়ে যাবে।
বিএনপির এই নেতা বলেন, গুলশানে হামলার পর  বিএনপির অসংখ্য নেতাকর্মীকে গণগ্রেফতার করা হচ্ছে। এর আগেও বিএনপির প্রায় ৪ হাজার নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। বিরোধী দল ধ্বংসের সর্বনাশা খেলায় মেতে উঠেছে সরকার। এতে অপরাধীরা ধরাছোঁয়ার বাইরে থেকে উৎসাহিত হয়ে সন্ত্রাসী কর্মকাণ্ড করছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মজিবুর রহমান সারোয়ার, খায়রুল কবির খোকন, হারুন অর রশিদ প্রমুখ।

আরও পড়ুন: লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছে বিএনপির প্রতিনিধি দল

/এসটিএস/এসটি/

সম্পর্কিত
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
ইউপি নির্বাচন বিএনপির প্রেস্টিজ ইস্যু: একক প্রার্থী নির্ধারণে চিন্তার ভাঁজ
ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির প্রার্থী প্রসঙ্গে যা বললেন রিজভী
সর্বশেষ খবর
সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
আইআরআই প্রতিনিধিদলকে স্বরাষ্ট্রমন্ত্রী সরকার নাগরিকের বাকস্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় অত্যন্ত সচেতন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
অস্ট্রেলিয়া সিরিজ থেকে ছিটকে গেলেন বার্টম্যান, বদলি ডুয়ান ইয়ানসেন
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
কোমরব্যথায় কষ্ট? ঘরেই করুন এই ৮ পিলাটিস ব্যায়াম
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা ১১ দলীয় ঐক্যের  
সর্বাধিক পঠিত
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
কমলা জামদানিতে পরীমণির সাজে নজরকাড়া বাঙালিয়ানা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ
রাজীবের মায়ের স্বপ্ন পূরণ