করোনা টেস্টের ফি প্রত্যাহারের দাবি জাসদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২০, ১৬:৪৪ আপডেট : ০৪ জুলাই ২০২০, ১৬:৪৭

জাসদ সরকারি ও বেসরকারি হাসপাতালে  করোনা টেস্টের ফি সম্পূর্ণ প্রত্যাহারের দাবি জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি। শনিবার (৪ জুলাই) এক বিবৃতিতে তারা এ দাবি জানান।
জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ইনু ও শিরীন বলেন, ‘সরকার যখন করোনা এবং করোনার কারণে অর্থনীতিতে নেতিবাচক প্রভাব মোকাবিলায় লক্ষ কোটি টাকা প্রণোদনা ও থোক বরাদ্দ দেওয়া এবং বিশালাকারের বাজেট প্রণয়নের সক্ষমতা প্রদর্শন করেছে সেখানে মহামারি পরিস্থিতিতে করোনা রোগীদের কাছ থেকে টেস্ট ফি আদায়ের কোনও প্রয়োজন ছিল না।’
মহামারিতে টেস্ট করানো ও চিকিৎসাসেবা পাওয়া নাগরিক অধিকার উল্লেখ করে জাসদের বিবৃতিতে বলা হয়, মানুষ নানা কারণে ক্ষতিগ্রস্ত। এই মানুষদের কাছ থেকে টেস্ট ফি আদায় অমানবিক ও অযৌক্তিক। টেস্ট ফি নির্ধারণ করায় বহু মানুষ ফি দিতে পারবে না, আর এ কারণে সংক্রমণ, অসুস্থতা ও মৃত্যু বৃদ্ধি পাবে বলে জানানো হয় জাসদের বিবৃতিতে।
দলটির পক্ষ থেকে সরকারি-বেসরকারি সব হাসপাতালেই করোনার টেস্ট ফি প্রত্যাহার এবং বেসরকারি হাসপাতালে টেস্টের ব্যয় সরকারকে বহন করার দাবি জানানো হয়।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
সাংবাদিকদের ওপর হামলা-হয়রানিতে সম্পাদক পরিষদের নিন্দা
ঘরের চেহারা বদলাতে বড় খরচ নয়, নজর দিন এই জায়গাগুলোয়
ঘরের চেহারা বদলাতে বড় খরচ নয়, নজর দিন এই জায়গাগুলোয়
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
ইবতেদায়ি শিক্ষক যাচাই, বেতন স্থগিত ৩২১ মাদ্রাসার
সর্বাধিক পঠিত
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
কোয়েল মল্লিক কত টাকার মালিক, জানা গেলো হলফনামায়
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান