নিউক্যাসেলের বিপক্ষে ৫২ শটে প্রথম গোলে আর্সেনাল চ্যাম্পিয়ন্স লিগে

স্পোর্টস ডেস্ক
১৯ মে ২০২৫, ০০:৩৭আপডেট : ১৯ মে ২০২৫, ০০:৩৭

চলতি মৌসুমে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে টানা তিন ম্যাচে হারের বৃত্ত থেকে বের হতে পারলো আর্সেনাল। রবিবার এই মৌসুমের শেষ হোম ম্যাচে নিউক্যাসেলকে ১-০ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে রানার্সআপের পাশাপাশি আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে খেলার টিকিট কেটেছে তারা।   

এডি হাওয়ের দলের বিপক্ষে এই মৌসুমে আর্সেনালের তিন হার অনায়াসে চারে দাঁড়াতে পারতো। কিন্তু অতিথিরা শুরুর দিকে কয়েকটি সুযোগ কাজে লাগাতে পারেনি। প্রথমার্ধে ব্রুনো গুইমারায়েস, ভ্যালেন্তিনো লিভ্রামেন্তো, হার্ভি বার্নস ও ড্যান বার্নকে রুখে দিয়ে দলকে স্বস্তি এনে দেন ডেভিড রায়া।  

শেষ পর্যন্ত ডেকলান রাইস একমাত্র গোল করে চাপ উধাও করে দেন। ৫৫তম মিনিটে মার্টিন ওডেগার্ডের পাস ধরে শক্তিশালী বাঁকানো শটে নিক পোপকে পরাস্ত করেন তিনি। চলতি মৌসুমে নিউক্যাসেলের বিপক্ষে এটি ছিল আর্সেনালের ৫২তম শট, যা প্রথমবার জাল খুঁজে পেয়েছে।

৩৭ ম্যাচে ৭১ পয়েন্ট আর্সেনালের। কেবল ষষ্ঠ স্থানে থাকা ম্যানসিটি অবশিষ্ট দুই ম্যাচ খেলে গানারদের ছুঁতে পারবে।

৬৬ পয়েন্ট নিয়ে তিনেই আছে নিউক্যাসেল। সপ্তম স্থানে থাকা নটিংহাম ফরেস্টের সঙ্গে তাদের ব্যবধান কেবল এক পয়েন্টের। ইংলিশ ফুটবল থেকে চ্যাম্পিয়ন্স লিগে টিকিট পাওয়ার দৌড়ে বাকি তিন দল চূড়ান্ত হবে আগামী সপ্তাহে।

/এফএইচএম/
সম্পর্কিত
গার্দিওলার শেষ ম্যাচে ম্যানসিটির হার
২২ বছর পর প্রিমিয়ার লিগ জিতলো আর্সেনাল
কেন এখন বোর্নমাউথের বড় সমর্থক আর্সেনাল কোচ?
সর্বশেষ খবর
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী