‘ইঁদুর-উইপোকারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে চায়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ আগস্ট ২০২০, ১৪:২০আপডেট : ১৪ আগস্ট ২০২০, ১৪:২১

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় হাসানুল হক ইনু জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দীর্ঘ ঐক্যবদ্ধ আন্দোলন এবং ঐক্যবদ্ধ নির্বাচনের ধারায় বঙ্গবন্ধু স্বমহিমায় বাংলাদেশের রাষ্ট্র ও সমাজ জীবনে পুনরায় ফিরে আসেন। তবে ৭৫ এ মুজিব কোট পরে খুনি মুশতাক চক্র যেভাবে বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এখন ঠিক সেভাবেই মুজিব কোট পরেই দুর্নীতিবাজ-লুটেরা-ঘরকাঁটা ইঁদুর-উইপোকারা বঙ্গবন্ধুকে দ্বিতীয়বার হত্যা করতে উদ্যত হয়েছে।’

শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় শোক দিবস উপলক্ষে জাসদের উদ্যোগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও আলোচনায় ইনু এসব কথা বলেন।

সভাপতির ভাষণে হাসানুল হক ইনু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড জাতির ইতিহাসের সবচাইতে শোকাবহ ঘটনা। খুনিরা সেদিন শুধু ব্যক্তি বঙ্গবন্ধুকেই হত্যা করেনি, বাংলাদেশের আত্মাকে হত্যা করে ৭১ এর মুক্তিযুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেয়। বাংলাদেশকে পাকিস্তানপন্থার দিকে ঠেলে দেয়।’

আলোচনা সভায় বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক শিরীন আখতার এমপি, মীর হোসাইন আখতার, নুরুল আখতার, নাদের চৌধুরী, নইমুল আহসান জুয়েল, রোকনুজ্জামান রোকন প্রমুখ।

সভা শুরুর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে উপস্থিত সবাই দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে বঙ্গবন্ধুকে স্মরণ করেন। করোনা মহামারি পরিস্থিতির কারণে সামাজিক দূরত্ব বজায় রাখাসহ স্বাস্থ্যবিধি মেনে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে এ কর্মসূচি পালিত হয়।

জাসদ আগামীকাল শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করবে বলে জানিয়েছেন দলটির দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
যুবলীগের প্রধান দুই নেতার মৃত্যুদণ্ড
সর্বশেষ খবর
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
​আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি এমপি ফরিদা ইয়াসমিনের
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
‘মানুষের পায়ের আঘাতে’ স্বামী হারালেন খাদিজা-হারিসা, মাকে হারালো মিম
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
মিছিলের প্রস্তুতির অভিযোগে আওয়ামী লীগের ৩১ নেতাকর্মী গ্রেফতার, ৩টি মাইক্রোবাস জব্দ
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের