বঙ্গবন্ধুর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে: মামুনুল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ নভেম্বর ২০২০, ২৩:৫৮ আপডেট : ১৯ নভেম্বর ২০২০, ২৩:৫৯

বক্তব্য রাখছেন মামুনুল হক হেফাজতে ইসলামের নতুন কমিটির যুগ্ম-মহাসচিব, বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মামুনুল হক বলেছেন, ‘বঙ্গবন্ধু মরহুম শেখ মুজিবুর রহমান এর প্রতি জাতীয় নেতা হিসেবে আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা রয়েছে। আমরা চাই না একজন মরহুম, একজন মৃত মুসলমানকে নিয়ে এমন কোনও কার্যকলাপ পরিচালনা করা হোক, যে কার্যকলাপের কারণে কবরের মধ্যে বঙ্গবন্ধুকে আল্লাহর পক্ষ থেকে কোনও আজাবের সম্মুখীন হতে হয়।’

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এক বিক্ষোভে মামুনুল হক এসব কথা বলেন।

এরআগে, বৃহস্পতিবার সকালে ইসলামী ঐক্যজোট নেতা মুফতি সাখাওয়াত হোসাইন রাজির নেতৃত্বাধীন ‘রাহমাতুল্লিল আলামিন’ নামে একটি সংগঠন ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে একটি সভা করতে গেলে আইনশৃঙ্খলা বাহিনীর বাধা পায়। মুফতি রাজি বাংলা ট্রিবিউনকে জানান, আইনশৃঙ্খলাবাহিনী সেখানে সভা করতে দেয়নি, পরে তারা বায়তুল মোকাররম এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে। কয়েকশ’ মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা এই বিক্ষোভে অংশগ্রহণ করেন।

বক্তব্যে হেফাজত নেতা মামুনুল হক বলেন, ‘আমরা মাঠে নামবো, এভাবে ছেড়ে দেবো না। হেফাজতের কমিটি আপনাদের মন মতো হয়নি, আপনারা রাগ করেন, অভিমান করেন। হেফাজত আপনার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, আলেমদের সমর্থণে চলবে। হেফাজত বাংলাদেশের পক্ষে থাকবে।’

দেশের সকল মুসলিম নেতাদের ভাস্কর্য বা মূর্তি অপসারণের দাবি জানিয়ে মামুন বলেন, ‘এই মূর্তি যারই হোক, জিয়াউর রহমানের হোক, এগুলো সরাতে হবে। দেশের মুসলমানরা এই মূর্তি সংস্কৃতি মানবে না।’

মুফতি সাখাওয়াত হোসাইন রাজির সভাপতিত্বে বিক্ষোভে হেফাজতের সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আতাউল্লাহ আমীনসহ কয়েকজন হেফাজত নেতা বক্তব্য দেন।

/এসটিএস/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
যারা বিরিয়ানি খেতে জন্মেছেন তারা পশু: আসামের মুখ্যমন্ত্রী
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
একের পর এক হামলা, দখল, চাঁদাবাজি: গোয়েন্দা নজরদারি নিয়ে প্রশ্ন
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
পুনর্বাসন ছাড়া মিটফোর্ডের হরিজন কলোনি উচ্ছেদ বন্ধের দাবি ১০৮ নাগরিকের
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
মৃত্যুদণ্ডের দুটি ইনজেকশনের পরও বেঁচে যাওয়া নারীর পরিণতি কী হবে?
সর্বাধিক পঠিত
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
নির্বাচনের আগেরদিন গ্রেফতার, তবুও বিপুল ভোটে জিতলেন আ.লীগ নেতা
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ফেসবুকে শেখ হাসিনার জন্মদিনের পোস্ট, স্কুলছাত্র কারাগারে
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
ব্র্যাকের পর নতুন যাত্রায় মিথিলা
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম
পাঁচ বছরে ৩২ দফায় বেড়ে দ্বিগুণ হয়েছে এলপিজির দাম