আলেমদের সরকারের মুখোমুখি করার চেষ্টা হচ্ছে: চরমোনাই পীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ ডিসেম্বর ২০২০, ১৭:৫২আপডেট : ০৭ ডিসেম্বর ২০২০, ১৭:৫২

চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন) ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, ‘দেশের  শীর্ষ ওলামায়ে কেরামের  বিরুদ্ধে একটি মহল গালি-গালাজ করে সরকার ও ইসলামপন্থিদের মুখোমুখি দাঁড় করানোর অপচেষ্টা করছে। ইসলামবিরোধী এই চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্রে লিপ্ত।’ তিনি অবিলম্বে এধরনের উসকানিমূলক বক্তব্য বন্ধের দাবি জানান।

সোমবার (৭ ডিসেম্বর) বিকালে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ইসলামী আন্দোলন বাংলাদেশের মজলিসে আমেলার এক জরুরি সভায় চরমোনাই পীর এসব কথা বলেন।

বৈঠকে দেশের উদ্ভুত পরিস্থিতিতে মঙ্গলবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টায় পুরানা পল্টনে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আহ্বান করার সিদ্ধান্ত নেওয়া হয়। এতে চরমোনাই পীর বক্তব্য রাখবেন।

যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন নায়েবে আমীর মুফতী সৈয়দ ফয়জুল করীম, প্রেসিডিয়াম সদস্য খন্দকার গোলাম মাওলা, সহকারি মহাসচিব আমিনুল ইসলাম, মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলম প্রমুখ।

/এসটিএস/এফএস/
সম্পর্কিত
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি