গণফোরামের সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০২০, ১৫:২১আপডেট : ১৩ ডিসেম্বর ২০২০, ১৫:২৯

ড. কামাল হোসেন গণফোরামে বিগত কয়েকমাসে ঘটে যাওয়া সব বহিষ্কার-পাল্টা বহিষ্কার অকার্যকর বলে জানিয়েছেন দলটির প্রতিষ্ঠাতা সভাপতি ড. কামাল হোসেন। রবিবার (১৩ ডিসেম্বর) দুপুরে কামাল হোসেন স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। তার সেক্রেটারি শাহ জাহান গণমাধ্যমে বিজ্ঞপ্তিটি পাঠান।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘সম্প্রতি গণফোরামের অভ্যন্তরে ভুল বোঝাবুঝির কারণে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উদ্ভূত সমস্যার সমাধানকল্পে সব সহকর্মীদের সঙ্গে নিয়ে গণফোরামের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে।’

ড. কামাল হোসেন বলেন, ‘ইতোমধ্যে দলের অভ্যন্তরে যে বহিষ্কার ও পাল্টা বহিষ্কার হয়েছে, তা অকার্যকর বলে গণ্য হবে।’

প্রসঙ্গত, ২০১৯ সালের ২৬ এপ্রিল বিশেষ কাউন্সিলের পর গণফোরামে বিরোধ প্রকাশ্যে আসে। মোস্তফা মোহসীন মন্টুর স্থলে ড. রেজা কিবরিয়াকে সাধারণ সম্পাদক করার পর মুখ্যত গণফোরাম দুটি অংশে বিভক্ত হয়ে পড়ে। একটি অংশ কামাল হোসেনকে কেন্দ্র করে এবং দ্বিতীয় বিদ্রোহী অংশটি মন্টু-সুব্রত চৌধুরীর নেতৃত্বে পরিচালিত হয়ে আসছিল।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
হুথিদের দখলে মানদেবের কৌশলগত দ্বীপ, ট্রাম্পের সাহায্য চাইলেন সৌদি যুবরাজ
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
১৩ ঘণ্টা ধরে হাসপাতালে বিদ্যুৎ নেই, টর্চলাইটের আলোতে চলছে চিকিৎসা
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
মাদক কারবারিদের ধরে ধরে মারুন, আমরা পক্ষে আছি: এমপি শাহজাহান
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
শিল্পকলা একাডেমিতে নৃত্যাঞ্চলের বর্ণাঢ্য রজতজয়ন্তী উৎসব
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
গ্রেফতারের পর ৬৩ বিদেশি নাগরিক যার কথা বলেছেন, এবার সেই কর্মকর্তা গ্রেফতার
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
পে-স্কেল ঘোষণা হলেও গেজেট প্রকাশে দেরি কেন
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত