বৈশাখী সাজে খালেদা জিয়া

চৌধুরী আকবর হোসেন
১৪ এপ্রিল ২০১৬, ১৭:২২আপডেট : ১৫ এপ্রিল ২০১৬, ০১:০৫

বৈশাখী সাজে খালেদা জিয়া নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নববর্ষের অনুষ্ঠানে বৈশাখী সাজে উপস্থিত হয়েছিলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে তিনি সেখানে উপস্থিত হন।

খালেদা জিয়া মঞ্চে উপস্থিত হলে দলের নেতাকর্মীরা স্লোগান দিয়ে তাকে শুভেচ্ছা জানান। খালেদা জিয়াও হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন। এ সময় তার পরনে ছিল লাল পেড়ে অফ হোয়াইট শাড়ি। শাড়ির সঙ্গে মিলিয়ে ছিল সাদা রঙের ব্যাগ। চোখে সানগ্লাস। বিএনপির অন্যতম অঙ্গ-সংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাসাস সভাপতি এম এ মালেক। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন জাসাসের সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।

এর আগে অনুষ্ঠান মঞ্চে দুপুর ১টা থেকেই জাসাসের শিল্পীরা গান পরিবেশন করেন। অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত হন।

বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আব্দুল্লাহ আল নোমান, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা ডা. জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, এমরান সালেহ প্রিন্স, অর্থনৈতিক বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, সহ-আইন বিষয়ক সম্পাদক নিতাই রায় চৌধুরীসহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

আরও পড়ুন: বর্ষবরণে কদর কমেছে পান্তা- ইলিশের

/সিএ/এমও/এজে/

সম্পর্কিত
স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি
দেশে গণমাধ্যমের মুক্ত পরিবেশ বিরাজ করছে: রিজভী
বিজিবির ক্যাম্পে ঢুকে হুমকি, বিএনপির ৪ নেতাসহ ছয় জন কারাগারে
সর্বশেষ খবর
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু, ছিনতাইয়ের পর মাদ্রাসাছাত্রকে ফেলে দেওয়ার অভিযোগ
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
চাকরির মৌখিক পরীক্ষায় নম্বর বাড়ানোর উদ্যোগে ক্ষুব্ধ জামায়াত আমির, আন্দোলনের হুঁশিয়ারি
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
ক্যাচ মিসের খেসারত, ভারতের কাছে হেরে বাংলাদেশের বিদায়
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
আগের সরকারের মেগা দুর্নীতির বিচার কি সম্ভব? 
সর্বাধিক পঠিত
কোথায় গেলো হাওরের মাছগুলো?
কোথায় গেলো হাওরের মাছগুলো?
ডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
রয়টার্স এক্সক্লুসিভডব্লিউএইচওর আঞ্চলিক প্রধানের পদ ছাড়লেন সায়মা ওয়াজেদ পুতুল
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
এখন সুযোগ পেলে কাকে নায়িকা হিসেবে চান আলমগীর, জানালেন নিজেই
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
কানাডায় ববিতার ৩৬ ঘণ্টার সড়ক ভ্রমণ, সঙ্গে ছিলেন রাজ্জাকের ছেলে
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি
মান্না-পূর্ণিমা জুটির প্রথম ও শেষ সিনেমা কোনটি