শ্রমিক শ্রেণির মুক্তির লড়াইয়ে ‘মুল্লুকে চলো’ পথ দেখাবে: সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ মে ২০২১, ২০:০৩আপডেট : ২০ মে ২০২১, ২০:০৩

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, আজ শত বছর পরেও গুলি চালিয়ে শ্রমিক হত্যা চলছে। শ্রমিকশ্রেণির ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে শত বছরের জুলুম ও শোষণতন্ত্রের অবসান ঘটাতে হবে। তিনি বলেন, ‘‘শ্রমিকশ্রেণির মুক্তির লড়াইয়ে ‘মুল্লুকে চলো’ পথ দেখাবে।’’

বৃহস্পতিবার (২০ মে) জাতীয় প্রেস ক্লাবের সামনে চা শ্রমিকদের গৌরবময় লড়াই ‘মুল্লুকে চলো’ আন্দোলনের শতবর্ষপূর্তির সমাবেশে এ কথা বলেন তিনি।  

ইতিহাসের বরাত দিয়ে তিনি বলেন, ‘মুল্লুকে চলো’ আন্দোলনে চা শ্রমিকদের সঙ্গে রেল-স্টিমারসহ অন্যান্য শ্রমিকদের দীর্ঘ সংহতি, ধর্মঘট, দেশব্যাপী মুক্তিকামী জনতার রাজনৈতিক প্রতিক্রিয়ায় সেদিন কোম্পানি ও শাসকরা পরাজিত হয়েছিল।’

তিনি বলেন, ‘শ্রমিকশ্রেণি ও দেশের মানুষের মুক্তির জন্য আজ একইভাবে শাসকশ্রেণির বিরুদ্ধে বজ্র কঠোর ঐক্য ও প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

সমাবেশে বক্তারা বলেন, প্রচলিত সকল সুযোগ সুবিধা বহাল রেখে (রেশন, বাসা, চিকিৎসা ইত্যাদি সহ) শ্রমিকদের ন্যূনতম দৈনিক মজুরি ৫০০ টাকা নির্ধারণ করতে হবে। বক্তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখা চা শ্রমিকদের জাতিসত্তা, ভাষা ও সংস্কৃতির স্বীকৃতি প্রদানের দাবি জানান। সমাবেশ থেকে চা শ্রমিকদের ১০ দফা দাবি মেনে নেওয়ারও দাবি জানানো হয়।

সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন— পার্টির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ কাফি রতন, সম্পাদক আহসান হাবীব লাবলু, কেন্দ্রীয় নেতা ডা. ফজলুর রহমান, কৃষকনেতা নিমাই গাঙ্গুলি, শ্রমিক নেতা আকতার হোসেন, যুব নেতা খান আসাদুজ্জামান মাসুম, ছাত্রনেতা মিখা পিরেগু প্রমুখ।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
জাতিসংঘে তারেক রহমানের সঙ্গে বৈঠক হতে পারে ডোনাল্ড ট্রাম্পের 
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
ক্যানসার চিকিৎসকের বাড়িতে মিলবে না ৮ পরিচিত জিনিস, জানুন কেন
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
‘সংসদ যখন সন্তোষজনকভাবে কার্যকর, লংমার্চ তখন গণআকাঙ্ক্ষার পরিপন্থি’
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
টিভি-ফ্রিজসহ ভারী পণ্য পরিবহনে রেকর্ড গড়লো ডাক বিভাগ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল