গণতন্ত্রের মৃত্যু হয়েছে: ডা. জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২১, ২২:০৩আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ২২:০৩

গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের মৃত্যু হয়েছে। কিন্তু কবর দেওয়ার জায়গা খুঁজে পাচ্ছে না। তাই তারা জিয়াউর রহমানে কবরটা খুঁজে নেয়ার চেষ্টা করছে।

রবিবার (২২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে জাতীয় শ্রমিক জোটের সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান-এর ২৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

পীরগঞ্জের হামলার কথা উল্লেখ করে জাফরুল্লাহ বলেন, সম্প্রতি যে ঘটনাটা ঘটেছে, কোথাও কি আমাদের মুখ দেখানোর জায়গা আছে? এই লজ্জা কোথায় রাখি? আমি সেখানে গিয়ে পানি খেতে চেয়েছিলাম, একটা গ্লাসও নেই পানি খাবার। এমন ভাবে ভেঙেছে, লুটপাট করেছে। তারা বলছিল, মা (শেখ হাসিনা) আসেননি, আজকে মা এসে দাঁড়ালে সাহস পেতো তারা।

তিনি আরও বলেন, আমাদের আবার নামতে হবে। এবারে গতবারের মত খেলা খেলতে দেওয়া যাবে না। আমদের রাস্তায় নামতে হবে।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেএসডির সভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন তালুকদার, জাতীয় শ্রমিক জোটের সভাপতি  মেসবাহউদ্দীন আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক শ্রমিক জোটের সভাপতি মোশারফ হোসেনসহ আরও অনেকে।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী