সকল ধর্মের মানুষের জন্য মাদ্রাসা উন্মুক্ত করে দিন: ডা. জাফরুল্লাহ

ঢাবি প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২১, ১৭:১২আপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১৭:১২

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, সকল ধর্মের মানুষের জন্য মাদ্রাসাগুলো উন্মুক্ত করে দেওয়া হোক। যেখানে যেকোনও ধর্মের লোক পড়তে পারবে। সমাজের চুরি, সন্ত্রাস, লুটপাট বন্ধ করতে হলে নৈতিক সমাজ প্রতিষ্ঠা ছাড়া কোনও উপায় নাই।

বুধবার (২৭ অক্টোবর)  সকাল ১১টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে  'নৈতিক সমাজ' নামে একটি সংগঠন কর্তৃক আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশ থেকে জানানো হয় 'নৈতিক সমাজ' শিগগিরই একটি রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করবে।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, সাম্প্রদায়িক  হামলা হয়েছে তা সরকারের প্রশাসনিক ও রাজনৈতিক ব্যর্থতা। এই ধরনের ঘটনা আর ঘটতে দেওয়া যাবে না। এই ঘটনা ঘটার অন্যতম আরেকটি কারণ আমরা নৈতিকতা ধারণ করিনি।

সমাবেশে অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ও নৈতিক সমাজের সংগঠক আমসা আমিন বলেন, এই সাম্প্রদায়িক হামলা পাগলদের দিয়ে চালানো হয়েছে ঠিক।  কিন্তু যারা এর পেছনে আছে তারা পাগল নয়। যারা এর পেছনে আছে তারা সাম্প্রদায়িকতাকে ক্যাপিটাল হিসেবে ব্যাবহার করে স্বাধীন সার্বভৌমত্ব রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায়। রাজনৈতিক ফায়দা লুটতে চায়।

/এমআর/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি