মধ্যবিত্ত কেউ হাসপাতাল থেকে বের হলে নিম্নবিত্ত হয়ে যায়: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২১, ১৬:২৫আপডেট : ২৯ নভেম্বর ২০২১, ১৬:২৫

একটি মধ্যবিত্ত পরিবারের কোনও সদস্য যদি মাঝারি মানের অসুখ নিয়ে হাসপাতালে ভর্তি হয়, তবে সেখান থেকে বের হলে তাকে আর মধ্যবিত্ত বলা যায় না। সে নিম্নবিত্ত, দরিদ্র হয়ে যায়।

সোমবার (২৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে নাগরিক ঐক্য আয়োজিত কল্যাণরাষ্ট্র ভাবনা শীর্ষক এক আলোচনাসভায় এ কথা বলেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

মান্না বলেন, যারা ক্ষমতা চালায় তারা জনগণের কল্যাণকে তাদের প্রধান বিষয় মনে করেনি। যদি করতো তবে স্বাস্থ্যসেবার এ হাল কেন? করোনার আগে বোঝা গেছে এই অবস্থা।

তিনি বলেন, আমাদের চিকিৎসা ব্যবস্থা এমনই হওয়ার কথা ছিল যাতে আমাদের স্বাস্থ্য, আমাদের চিকিৎসা নিশ্চিত হয়। তা আমরা করিনি। কিন্তু এখন আমরা বলছি আমরা সেটা করতে চাই।  আমরা বিশ্বাস করি জ্ঞানভিত্তিক সমাজ হচ্ছে রাজনীতির জরুরি বিষয়। অর্থাৎ যারা রাজনীতি করবেন তারা জ্ঞানের চর্চা করবেন। সেই জ্ঞানের ভিত্তিই সমাজটাকে বদলাবে।

সিনিয়র এই নেতা বলেন, এ দেশের উন্নয়েনের কথা শুনে কেউ বিস্মিত হচ্ছে না। বেকুব হয়ে যাচ্ছে। সাড়ে তিন কোটি মানুষ প্রায় দরিদ্র হয়ে পড়েছে। তারপরও উনারা বলছেন আমরা উন্নয়নের মডেল তৈরি করছি।

ড. জাহিদুর রহমানের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন, ছাত্র ঐক্যের নেতা ব্যারিস্টার আনোয়ার হোসেন, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, অর্থনীতিবিদ অধ্যাপক রাশেদ আল মাহমুদ তিতুমির, অধ্যাপক নুরুল আলম বেপারি প্রমুখ।

 

 

/জেডএ/এফএ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি