ক্ষমতায় গেলে গুমের ঘটনা গুনে গুনে বিচার করবো: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ জানুয়ারি ২০২২, ১৬:১৩আপডেট : ১০ আগস্ট ২০২৩, ১২:৪৩

কোনোদিন ক্ষমতায় গেলে ‘গুমের ঘটনা’ গুণে গুণে তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচার করার ঘোষণা দিয়েছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।

সম্প্রতি ‘গুমের শিকার’ ব্যক্তিদের পরিবারের সদস্যদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে ‘মায়ের ডাক’ নামে একটি সংগঠন। শনিবার (১৫ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে এর প্রতিবাদে আয়োজিত সংবাদ সম্মেলনে মান্না এ বক্তব্য দেন।

তিনি বলেন, ‘দেশে যখন ভয়ের চাষ চলছে তখন মায়ের ডাক সাহস নিয়ে কাজ করছে। পত্র-পত্রিকা থেকে দেখছি, দেশে গুমের ঘটনা চাপা দিতে কাগজ নিয়ে পুলিশ গুম হওয়া ব্যক্তিদের পরিবারের কাছে যাচ্ছে। পুলিশকে এই সরকার কাঠগড়ায় দাঁড় করিয়েছে। জাতিসংঘ থেকে ৫৪ জনের লিস্ট দিয়ে সরকারের কাছে তাদের সন্ধান চাওয়া হয়েছে। এতে বুঝতেই হবে সরকার ও পুলিশ ধরা খেয়েছে।’

ভুক্তভোগী পরিবারের উদ্দেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘পুলিশের কোনও চাপের মুখে নতি স্বীকারের দরকার নেই। পুলিশ বাসায় যাচ্ছে একটি কাগজে সই করাতে যেন তারা বিচার থেকে মুক্তি পেতে পারে। কিন্তু যারা রাতের বেলা ভোট চুরি করেছে তাদের বিচার হবে, মাফ হবে না। আমি মাহমুদুর রহমান মান্না, আমার দল নাগরিক ঐক্য যদি কোনোদিন ক্ষমতায় যায়, তবে গুমের ঘটনা গুণে গুণে তদন্ত করবো, দোষী ব্যক্তিদের বিচার করবো।’

তাই সবাইকে রাজপথে নামার ও ন্যায় বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি। মান্না বলেন, ‘সরকারের পতনের ঘট্না বেজে গেছে। আগামী নির্বাচনে তারা ভোট ডাকাতির স্বপ্ন দেখতে পারে কিন্তু সে আশায় গুড়ে বালি। পুলিশ তাদের রক্ষা করতে পারবে না। আর পুলিশদের বলি, আপনারা কেন অপরাধের খাতায় নাম লেখাচ্ছেন? যে মানুষগুলো দেশের আনাচে কানাচে কাঁদছে, তাদের কাছ থেকে কোন মাফ পাবেন না।’

এসময় উপস্থিত গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টি হওয়ায় গুম হওয়া পরিবারদের ভয়ভীতি সৃষ্টি করা হচ্ছে। কিন্তু আমরা বলে রাখতে চাই, গুম হওয়া ব্যক্তির খোঁজ দিতে না পারলে তাদের (সরকার) ক্ষমতা থেকে নামিয়ে জনগণ বিচার করবে।’

মায়ের ডাক সংগঠনের আফরোজা ইসলাম আঁখি ছাড়াও অধিকারের পরিচালক নাসিম উদ্দিন, অধ্যাপক আসিফ নজরুল, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমুখ এসময় বক্তব্য রাখেন।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি