গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো  লাভজনক অবস্থায় রয়েছে: বামজোট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২২, ১৫:২৮আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৫:২৮

গ্যাস ও বিদ্যুতের দাম না বাড়ানোর আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। জোটের নেতারা দাবি করেছেন, গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিগুলো  ভাল লাভজনক অবস্থায় রয়েছে। এই অবস্থায় মূল্য বাড়ানোর যুক্তিসঙ্গত কোনও কারণ নেই।

শুক্রবার (২১ জানুয়ারি) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোটের নেতারা এ দাবি জানান।

বিবৃতিতে নেতারা উল্লেখ করেন, আর এক দফা মূল্য বৃদ্ধি করলে কৃষি, শিল্প,পরিবহন, সেবাখাতসহ ব্যক্তি ও পারিবারিক পর্যায়ে জনদুর্ভোগ সীমা ছাড়িয়ে যাবে।

বিবৃতিতে বামজোট জানায়, জনগণের প্রতি কোনও দায় না থাকায় সরকার যা খুশি তাই করে চলেছে। তারা অবিলম্বে গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির হঠকারী তৎপরতা থেকে সরে আসার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিবৃতি প্রদান করেন বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম,  বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান,  গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, বাসদ-মার্কসবাদী’র  সাংগঠনিক সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মানস নন্দি, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, ওয়ার্কার্স পার্টির ( মার্কসবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ ও সমাজতান্ত্রিক আন্দোলনের সভাপতি হামিদুল হক।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
প্রতিটি হাসপাতালে ‘হাম কর্নার’ স্থাপনের দাবি বাসদ-মার্কসবাদীর 
সহযোদ্ধাদের ভালোবাসায় সিক্ত বর্ষীয়ান রাজনীতিবিদ খালেকুজ্জামান 
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী