বিদায়ী নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন করার দাবি রবের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:২৯আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:০২

‘নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে খাদের কিনারে রেখে যাওয়া এবং সংবিধানের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বিনষ্ট করার’ দায়ে বিদায়ী নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন করার দাবি জানিয়েছেন জেএসডি সভাপতি, সাবেক মন্ত্রী আ স ম আবদুর রব। সোমবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে রব এ দাবি করেন।

রব উল্লেখ করেন, ‘সাংবিধানিক দায়িত্ব উপেক্ষা ও লঙ্ঘনের মাধ্যমে নির্বাচন কমিশন রাতের আঁধারে ভোট সম্পন্ন করে সরকারের হাতে জনগণের ক্ষমতা অবৈধভাবে তুলে দেওয়ার অপরাধে অপরাধী হয়েও নিরাপদে প্রস্থান করা গণতান্ত্রিক সমাজের জন্য ঝুঁকি সৃষ্টি করবে। সংবিধান লঙ্ঘনের দায়ে নির্বাচন কমিশনকে বিচারের সম্মুখীন না করলে রাষ্ট্রীয় যেকোনও প্রতিষ্ঠান সংবিধান লঙ্ঘনে উৎসাহিত হবে এবং এই প্রবণতা ভবিষ্যতেও সর্বগ্রাসী শাসনের দিকে নিয়ে যাবে।’

জেএসডি সভাপতির অভিযোগ, সরকার ক্ষমতায় থেকে ক্ষমতা ধরে রাখার স্বীয় উদ্দেশ্য সাধনের জন্য নির্বাচন কমিশনকে ব্যবহার করায় তারা সরকারের অনুগ্রহভাজন হয়ে জনগণকে প্রতারিত করেছে। হুদা কমিশনের ‘জন্ম এবং অপকর্ম’ সবই সরকারের মদতে হয়েছে।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
বাজেটে আয়বৈষম্য মোকাবিলায় দিকনির্দেশনা প্রতিফলিত হয়নি: জেএসডি
তোফায়েল আহমেদ ছিলেন দায়বদ্ধ রাজনৈতিক নেতা: আ স ম রব
পতাকা উত্তোলন দিবস স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলককে শুধুই ‘অতিথি’ হিসেবে আমন্ত্রণ: সমালোচনার ঝড় 
সর্বশেষ খবর
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সুখবর পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান, শাস্তি পেলেন মেসি 
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
সম্মান দেওয়ার মালিক আল্লাহ, রাজনীতিবিদের অহংকার করা উচিত নয়: শাহে আলম
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
ছানিপড়া রোগীদের জন্য বিনামূল্যে অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
৬৪ রানে অলআউট বাংলাদেশ, তবু ম্যাচ বাঁচিয়ে রাখলেন শরিফুল
সর্বাধিক পঠিত
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
বাবার শূন্যস্থানে তরুণ বয়সে এমপি, এবার প্রতিমন্ত্রী লিংকন
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
নতুন দায়িত্ব পাচ্ছেন দুই মন্ত্রী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
জাতিসংঘের নতুন মহাসচিব হওয়ার দৌড়ে পাঁচ নারীসহ ৮ প্রার্থী
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী
মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন হুমায়ুন কবিরও, মিল্লাত হচ্ছেন পূর্ণমন্ত্রী