দুই বছরের জন্য হলেও জাতীয় সরকার প্রয়োজন: ডা. জাফরুল্লাহ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০২২, ০১:১৪আপডেট : ০৩ মার্চ ২০২২, ০১:১৪

দেশে সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে দুই বছরের জন্য হলেও অন্তত ‘জাতীয় সরকার প্রয়োজন’ বলে মনে করেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আমি এক বছর আগে থেকেই বলছি যে, দুই বছরের জন্য হলেও অন্তত জাতীয় সরকার প্রয়োজন। জাতীয় সরকার প্রতিষ্ঠিত না হলে এদেশে কোনো ক্রমেই গণতন্ত্রকে ফিরিয়ে আনা যাবে না, কোনও ক্রমেই সুষ্ঠু নির্বাচন হবে না।’ 

বুধবার (২ মার্চ) জাতীয় প্রেসক্লাবের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) আয়োজিত ঐতিহাসিক পতাকা উত্তোলন দিবসের ৫১ বছর উপলক্ষ্যে এক স্মৃতিচারণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিজের প্রস্তাবিত জাতীয় সরকারের বর্ণনা তুলে ধরে ডা. জাফরুল্লাহ বলেন, ‘জাতীয় সরকারে আমাদের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি থাকবে, বিশিষ্ট দুই-চার জন নাগরিকও থাকতে পারেন। তারা সত্যিকার অর্থে ন্যায়-নীতি প্রতিষ্ঠা করবেন। সেই জাতীয় সরকারে আওয়ামী লীগের প্রতিনিধিও থাকবে। হয়তো প্রতিনিধি শেখ রেহানাও হতে পারেন। আমি জানি না, সেটা আওয়ামী লীগের ব্যাপার।’

‘হেরে যাবে বলেই সুষ্ঠু নির্বাচন দিতে আওয়ামী লীগ ভয় পাচ্ছে’, মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বলেন, ‘রাজনীতিতে উত্থান-পতন রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী আপনি সুষ্ঠু নির্বাচন দেন। আপনি খারাপ কাজ করেছেন, বেশকিছু ভালো কাজও করেছেন। নৌকা ডুবে যাবে সে জন্যই তারা সুষ্ঠু নির্বাচন দিতে চায় না।’

স্মৃতিচারণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী, জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব, গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম ও গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী