সিপিবি’র সভাপতি শাহ আলম ও সম্পাদক প্রিন্স

বাংলা ট্রিবিউন রিপোর্ট   
০৪ মার্চ ২০২২, ১৫:৫০আপডেট : ০৪ মার্চ ২০২২, ২৩:৩৫

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি’র সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ শাহ আলম এবং সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স।

শুক্রবার (৪ মার্চ) বেলা সাড়ে তিনটায় বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন সিপিবি’র কেন্দ্রীয় কমিটির সদস্য মানবেন্দ্র দেবনাথ।

মানবেন্দ্র দেব বলেন, ‘দ্বাদশ কংগ্রেসের পর আজ শুক্রবার সকাল ১০টা থেকে সিপিবির কেন্দ্রীয় কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। দুপুরে শেষ হওয়া এ সভায় ৪৩ জনের কেন্দ্রীয় কমিটির সদস্যরা নতুন সভাপতি, সাধারণ সম্পাদক, সহ-সাধারণ সম্পাদকসহ  ৬ সদস্যের প্রেসিডিয়াম নির্বাচন করেছেন।’

প্রেসিডিয়ামে সভাপতি, সাধারণ সম্পাদক, সহ -সাধারণ সম্পাদকসহ  সদস্যরা হলেন— শামসুজ্জামান সেলিম, শাহীন রহমান ও অধ্যাপক এ এন. রাশেদা। সভায় সভাপতিত্বে করেন মুজাহিদুল ইসলাম সেলিম।

উল্লেখ্য, সিপিবির দ্বাদশ কংগ্রেস (জাতীয় সম্মেলন)-এ প্রতিনিধিদের গোপন ভোটে ৪৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি নির্বাচিত হয়। গঠনতন্ত্রের বিধান অনুযায়ী, কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় নেতৃত্ব নির্বাচন করা হয়।

সভায় আগামী ৬ মার্চ যথাযথ মর্যাদায় পার্টির ৭৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন, ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনের কর্মসূচি গ্রহণ করা হয়।

সভায় পার্টির দ্বাদশ কংগ্রেস সফল করতে যারা সহযোগিতা করেছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুর অবদান স্বীকারের পাশাপাশি তার শাসনামলের মূল্যায়ন জরুরি: সিপিবি
ছাত্র ইউনিয়ন থেকে মেঘমল্লার বসুর পদত্যাগ
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
সর্বশেষ খবর
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ত্বকে বয়সের ছাপ কমাতে তৈরি করুন ভিটামিন কে-সমৃদ্ধ ফেসপ্যাক
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
ক্রেমলিনঘনিষ্ঠ ব্যবসায়ীর টাকায় হয়েছিল ট্রাম্প জুনিয়রের বিয়ের উৎসব
‘সারের জন্য ঘুরতে ঘুরতে জান শ্যাষ’ বলছেন কৃষক, তবু ঘাটতি বলতে নারাজ কৃষি বিভাগ
সারের বরাদ্দে ফাঁকি, বিতরণে বৈষম্য‘সারের জন্য ঘুরতে ঘুরতে জান শ্যাষ’ বলছেন কৃষক, তবু ঘাটতি বলতে নারাজ কৃষি বিভাগ
বড় পুলিশ কর্মকর্তাদের আসামি তালিকা থেকে বাদ দেওয়ায় বদলালো তদন্ত সংস্থা
বড় পুলিশ কর্মকর্তাদের আসামি তালিকা থেকে বাদ দেওয়ায় বদলালো তদন্ত সংস্থা
সর্বাধিক পঠিত
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
ব্যাংক খাতে অদক্ষ এমডি বাছাই শুরু, চাকরি হারাচ্ছেন কারা
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
মদিনায় ১১০ মিলিয়ন টন ইউরেনিয়াম সমৃদ্ধ আকরিকের সন্ধান
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শন ‘ন্যক্কারজনক’, দ্রুত অপরাসরণ চায় ছাত্রদল
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে
স্বরাষ্ট্রমন্ত্রীর প্রস্তাব ও প্রধানমন্ত্রীর নির্দেশে বিশেষ বিশ্ববিদ্যালয় হচ্ছে কক্সবাজারে