বামজোটের হরতালে প্রগতিশীল নারী সংগঠনগুলোর সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ মার্চ ২০২২, ১৮:১৪ আপডেট : ১৬ মার্চ ২০২২, ১৮:১৪

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ২৮ মার্চ বামজোটের ডাকা হরতালে সমর্থন জানিয়েছে প্রগতিশীল নারী সংগঠনগুলো।

বুধবার (১৬ মার্চ) কয়েকটি সংগঠনের নেতারা এক বিবৃতিতে এ সমর্থন জানান।

বিবৃতিতে নারীনেতারা বলেন, ‘বাজার নিয়ন্ত্রণে সরকারের সীমাহীন ব্যর্থতা ও মুনাফাখোর অসৎ সিণ্ডিকেটের দৌরাত্ম্যে মানুষ আজ দিশেহারা। বাজারের দ্রব্যমূল্যের আগুন এখন ঘরে ঘরে পৌঁছে গিয়েছে। কোটি পরিবারের এখন দুই বেলাও খাবারের কোন সংস্থান নেই। দেড়-দুই কোটি মানুষ এখন রাতে না খেয়ে ঘুমাতে যায়। এই অবস্থা অব্যাহত থাকলে দেশ আবারও দুর্ভিক্ষাবস্থার মুখোমুখি হতে পারে।’

বিবৃতি প্রদান করেন সিপিবি নারী সেলের লক্ষ্মী চক্রবর্তী ও লুনা নূর, সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি প্রকৌশলী শম্পা বসু ও সাধারণ সম্পাদক এড. দিলরুবা নূরী, শ্রমজীবী নারী মৈত্রীর সভাপতি বহ্নিশিখা জামালী, সাধারণ সম্পাদক রাশিদা বেগম, নারী মুক্তি কেন্দ্রের সভাপতি সীমা দত্ত, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন শিল্পী, নারী সংহতির সভাপতি শ্যামলী শীল, বিপ্লবী নারী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক আমেনা বেগম।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ অক্টোবর, ২০২৬)
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
রাবির ঘটনায় ছাত্রদলকে দায়ী করলো এনসিপি, বিচার দাবি
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হলেন আহমেদ শাহীন
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
আবারও নরওয়েকে হারালো পর্তুগাল, বড় দুঃসংবাদ পাচ্ছে ম্যানসিটি?
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
অসুস্থতায় ৯ মাস শুটিংয়ে নেই, এবার ফিরতে চান তানিয়া বৃষ্টি
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি নিশ্চিত করতে দেশব্যাপী অভিযান
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের