হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ২০:৫৫আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০:৫৫

আগামীকাল সোমবারের হরতাল সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে বাম গণতান্ত্রিক জোট ও ভাসানী অনুসারী পরিষদ।

রবিবার (২৭ মার্চ) রাজধানীর বিভিন্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে নেতারা আধাবেলা হরতাল সফল করতে নাগরিকদের প্রতি আহ্বান জানান।

বিকালে পল্টন মোড়ের সমাবেশে বাম জোটের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘অধিকার প্রতিষ্ঠায় জনগণকে রাস্তায় নেমে বাঁচার দাবি পূরণে সরকারকে বাধ্য করতে হবে।’

সমাবেশে উপস্থিত ছিলেন জোটের শীর্ষ নেতা শাহ আলম, রুহিন হোসেন প্রিন্স, বজলুর রশিদ ফিরোজ, রাজেকুজ্জামান রতন,  অধ্যাপক আবদুস সাত্তার, ইকবাল কবির জাহিদ, বহ্নিশিখা জামালী, মাসুদ রানা, বাচ্চু ভূঁইয়া, শহীদুল ইসলাম সবুজ, আব্দুল আলী, মিহির ঘোষ, মানস নন্দি, আকবর খান প্রমুখ।

হরতালের সমর্থনে রাজধানীতে মিছিল পুরান পল্টন এলাকায় বিক্ষোভ মিছিল করেছে ভাসানী অনুসারী পরিষদ। সংগঠনের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলুসহ কর্মসূচিতে অনেকে অংশগ্রহণ করেন।

মিছিলের আগে সমাবেশে দেওয়া বক্তব্যে শেখ রফিকুল ইসলাম বাবলু বলেন, ‘দেশে নীরব দুর্ভিক্ষ চলছে আর সরকার রাস্তায়  নামে মাত্র টিসিবি’র পণ্য দিয়ে দেশের জনগণকে নিয়ে উপহাস করছে।’

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম