সরকার মানুষের অভাব নিয়ে খেলছে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০২২, ২২:০৪আপডেট : ২৭ মার্চ ২০২২, ২২:০৪

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘মানুষের ক্রয়ক্ষমতা যদি তিন গুণ বাড়ে তাহলে টিসিবির পিছনে লাইন লাম্বা হয় কেন? সরকার জনগণকে নিয়ে, মানুষের অভাবকে নিয়ে একটা খেলা খেলছে।’

রবিবার (২৭ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে পেশাজীবী সমাজ আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘দারিদ্র মানুষ ট্রাকের পিছে দৌড়াচ্ছে। আর উনারা বলছেন—দেশ উন্নয়নের পিছে দৌড়ায়। আমার পেটে ক্ষুধার আগুন, আমি এই ফ্লাইওভার দিয়ে কি করবো? আমার পরনে কাপড় নাই, আমাকে জিডিপির কথা বলে লাভ কি?’

টিসিবির সব পণ্য প্রয়োজন নেই তাও মানুষকে তা নিতে হচ্ছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, সরকার টিসিবির পণ্য বাবদ ৫০০ কোটি টাকা বাজেট করেছে। সেই বাজেটে কার্ড করতে টাকা লাগবে। আবার সেই কার্ড পেতে গরিব মানুষকে ঘুস দিতে হবে। আর ৯৪০ টাকার প্যাকেজ তা হয়তো ৮০০ টাকায় কিনবে। প্যাকেটে যে পণ্য দেওয়া হয়, তার অনেক কিছুই মানুষের প্রয়োজন নেই। তার উপর সেগুলো পচা পণ্য। তার চাইতে মোবাইল ব্যাংকিং-এর মাধ্যমে প্রত্যেক মানুষের কাছে সেই ৫০০ টাকা পোঁছে দিলে তারা যা ইচ্ছে কিনে নিবে। এই টাকা দিয়ে আওয়ামী লীগের দালালরা ব্যবসা করবে—তা হবে না।

দেশের সকল রাজবন্দির মুক্তির দাবি জানিয়ে মান্না বলেন, ‘এই যে বেগম জিয়াকে জেলে রেখেছে, শুধু বেগম জিয়া নয়, বিএনপিসহ বিরোধী দলের হাজার হাজার নেতা-কর্মীকে বিনা বিচারে জেলে রেখেছে, ওদেরকে জেল থেকে বের করে আনতে হবে। দিন আসবে। জেলের তালা ভেঙে ওদের বের করে আনবো।'

সমাবেশে আরও উপস্থিত ছিলেন পেশাজীবী সমাজের অন্যান্য নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
তবু আশাবাদী হতে চাই
আলোচিত মুখ মান্না, আমজনতার তারেকসহ জামানাত হারালেন যারা 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী