হরতালে নেতাকর্মীদের আটক ও হামলার অভিযোগ বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মার্চ ২০২২, ০৮:৩৮আপডেট : ২৮ মার্চ ২০২২, ০৯:৪২

পূর্ব ঘোষিত হরতাল পালনের উদ্দেশ্যে পল্টন মোড়ে অবস্থান নিয়েছে গণতান্ত্রিক বামজোট। হরতালে নেতাকর্মীদের আটক ও হামলার অভিযোগ তুলেছে জোট।

সোমবার (২৮ মার্চ) সকাল ৬টা থেকে রাজধানীর বিভিন্ন মোড়ে অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলের মাধ্যমে এই হরতাল পালন শুরু করে বাম দলগুলো।

সরেজমিনে পল্টন এলাকা ঘুরে দেখা যায়, সকাল ৬টার দিকে হরতালে সমর্থনে বাম গণতান্ত্রিক জোটের শরিক দল সিপিবি, বাসদ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে পল্টন মোড়ে জড়ো হয়। এসময় মোড়ে যানচলাচল বন্ধ থাকে। 

বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘জনগণের ব্যাপক স্বতঃস্ফূর্ত সমর্থনের ভিত্তিতে আমাদের নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে সকাল ৬টা থেকে এই হরতাল পালিত হচ্ছে। এই হরতাল ইতোমধ্যে মানুষের মন জয় করেছে। কারণ এটা জন দাবির হরতাল। মানুষকে বাচানোর হরতাল। 

গতকাল রাত থেকেই বাম নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে অভিযোগ করে তিনি বলেন, ‘দেশের ১৪-১৫টা জেলা থেকে ইতিমধ্যে খবর পেয়েছি, আমাদের প্রায় ২০ জন নেতাকর্মীদের গ্রেফতার ও তুলে নিয়ে যাওয়া হয়েছে। আজ সকালেও ঢাকা, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন জায়গায় হরতাল সমর্থনকারীদের উপর দফায় দফায় হামলা করা হচ্ছে।’ তবে দেশের মানুষ এই হরতালকে নিজের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হিসেবে দেখছে বলে দাবি করেন তিনি।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, এই হরতাল জনগণের হরতালে পরিণত হয়েছে এবং জনগণ স্বতঃস্ফূর্তভাবে এই হরতাল পালন করছে। আমাদের কর্মীদের উপর ইতোমধ্যে হামলা করা হয়েছে, গ্রেফতারসহ হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এর পরও তা উপেক্ষা করে যে গণ রায় ঘোষণা করা হয়েছে, আমরা আশা করবো সরকার তা সম্মান দেখিয়ে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করবে।

হরতালে নেতাকর্মীদের আটক ও হামলার অভিযোগ বামজোটের

গণসংহতির প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, দেশের মানুষের বর্তমান অবস্থা থেকে মুক্তি দিতেই এই হরতাল কর্মসূচি। মানুষ তার অধিকার আদায়ে রাস্তায় নেমেছে। নতুন ঐক্যের সূচনা ঘটেছে। এই ঐক্য আরও ব্যাপক রূপ লাভ করবে। এই সরকারের পায়ের নিচের মাটি সরে গেছে। এই মাটি সরে যাওয়া সরকারকে ক্ষমতা থেকে নামানোই আমাদের উদ্দেশ্য।

বাম জোটের হরতালকে কেন্দ্র করে পুলিশ বাহিনীর সদস্যরা পল্টনমোড়ে অবস্থান নিয়েছে। হরতাল বা গণতান্ত্রিক কর্মসূচিতে পুলিশ কেন বাঁধা দিচ্ছে এমন প্রশ্নের জবাবে মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আব্দুল আহাদ বাংলা ট্রিবিউনকে বলেন, 'এ বিষয়ে এখনই কোনও বক্তব্য দিতে পারবো না।'

প্রসঙ্গত, এরআগে ২০১৯ সালের ৭ জুলাই গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে হরতাল ডেকেছিল বাম গণতান্ত্রিক জোট। এরপর রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আর কোনও হরতাল ডাকা হয়নি। প্রায় দুই বছর পর আবারও হরতাল কর্মসূচির ডাক দিয়েছে বামজোট।

আরও পড়ুন:

বামজোটের হরতাল শুরু

/জেডএ/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
আমদানিকারককে হত্যা: হরতালে স্থবির নওয়াপাড়া নৌবন্দর
জনগণের শান্তি নষ্ট করে হরতাল করার সুযোগ কাউকে দেবো না: প্রধানমন্ত্রী
শিক্ষক নিয়োগ প্রক্রিয়া স্থগিত, রাঙামাটিতে হরতাল প্রত্যাহার
সর্বশেষ খবর
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
ভ্রমণের আগে অনলাইন রিভিউ কতটা বিশ্বাস করবেন
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলার অর্থনীতি করার লক্ষ্য সরকারের
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
দেশে সারের সংকট নেই, দুষ্টু লোকদের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কৃষক: কৃষিমন্ত্রী
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
ব্রিকসকে বৈশ্বিক শাসনব্যবস্থা সংস্কারে ১০ প্রস্তাব তৈরির আহ্বান মোদির
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
আমাকে সবসময় টাকা কামানোর মেশিন হিসেবে ব্যবহার করেছে: পপি
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি