নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ হলে আত্মঘাতী হবে: মান্না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২২, ১৭:০৪আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৭:১৫

বর্তমান স্বৈরাচার সরকারের পদত্যাগের পর এমন একটি সরকার গঠন করতে হবে, যারা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব স্তরকে ঢেলে সাজাবে। নির্বাচনকালীন সরকার নিয়ে মতবিরোধ হলে তা হবে আত্মঘাতী। সোমবার (৪ এপ্রিল) নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কমিটির এক সভায় নির্বাচনকালীন সরকারের রূপরেখা নিয়ে মতামত দিতে গিয়ে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব কথা বলেন।

দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাকিব আনোয়ার জানান, দেশের সার্বিক রাজনৈতিক এবং অর্থনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে তোপখানা রোডে নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভাপতি মাহমুদুর রহমান মান্নার সভাপতিত্বে কেন্দ্রীয় কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়।

মান্না বলেন, ‘এমন একটি সরকার গঠন করতে হবে যারা দুর্নীতি রোধ করবে, রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন এবং নিরপেক্ষভাবে কাজ করার উপযোগী করবে; জনগণের সাংবিধানিক, রাজনৈতিক ও অর্থনৈতিক অধিকার ফিরিয়ে দেবে। কেবল তখনই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করা সম্ভব হবে।’

তিনি বলেন, ‘বর্তমান অবৈধ ক্ষমতাসীন সরকারকে অপসারণ করতে প্রয়োজন সব বিরোধী শক্তির ঐক্যবদ্ধ আন্দোলন। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারের পতন নিশ্চিত করে আন্দোলনকারী শক্তি পারস্পরিক আলোচনার মাধ্যমে পরবর্তী সরকারের কাঠামোর বিষয়ে সিদ্ধান্ত নেবে।’

মান্না মনে করেন, ‘এই মুহূর্তে পরবর্তী সরকারের রূপরেখা নিয়ে বিরোধী শক্তির মধ্যে মতবিরোধ তৈরি করলে তা হবে আত্মঘাতী, যা কেবল স্বৈরাচার সরকারকে ক্ষমতায় টিকিয়ে রাখতে সহায়ক হবে।’

/এসটিএস/আরকে/আইএ/এমওএফ/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
তবু আশাবাদী হতে চাই
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি