সমাজতন্ত্র প্রতিষ্ঠা না হলে বৈষম্য বাড়বেই: ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুলাই ২০২২, ১৪:৫৬ আপডেট : ০২ জুলাই ২০২২, ১৪:৫৬

জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু বলেছেন, ‘সংঘবদ্ধ অপরাধী-দুর্নীতিবাজ চক্র ধ্বংস এবং বৈষম্য নিরসনে সমাজতন্ত্র ও সুশাসনের সংগ্রামই জাতীয় কর্তব্য। সমাজতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা না হলে সমাজে বৈষম্য-দুর্নীতি বাড়বেই। সমাজে সকল ধরনের বৈষম্যের অবসানে অর্থনীতিকে সংবিধান নির্দেশিত সমাজতন্ত্রের লক্ষ্যে ঢেলে সাজাতে হবে।’

শনিবার (২ জুলাই) রাজধানীর তাহের মিলনায়তনে জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ঢাকা মহানগর পশ্চিম কমিটির নব-নির্বাচিত কমিটির সঙ্গে মতবিনিময়ে এ কথা বলেন।

ইনু বলেন, ‘সর্বজনীন সামাজিক নিরাপত্তা, জনস্বাস্থ্য সেবা, খাদ্য নিরাপত্তা, শিক্ষা ও ইন্টারনেট ব্যবহারের সুযোগকে মৌলিক অধিকার হিসাবে বাস্তবায়ন করতে হবে। সর্বজনীন স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে প্রতিটি ওয়ার্ডে স্বাস্থ্যসেবা প্রাথমিক ক্লিনিক গড়ে তোলা, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ও পাড়া-মহল্লায় বখাটেদের উৎপাত বন্ধ করা, শ্রমিক গরীব চাষী নারী আদিবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে অগ্রধিকার দিতে হবে।’

ঢাকা মহানগর পশ্চিম জাসদের সভাপতি মো. নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের সমন্বয়ক মীর হোসাইন আখতার, জাসদের সহ-সভাপতি ও ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার প্রমুখ।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যেসব যুক্তিতে হাসানুল হক ইনুর সাজা বাড়িয়ে ‘মৃত্যুদণ্ড’ চেয়েছে প্রসিকিউশন
সেনা কমান্ডারের চেয়েও ইনুর নির্দেশ ছিল শক্তিশালী: প্রসিকিউটর তামিম
মানবতাবিরোধী অপরাধে ইনুর সাজার মেয়াদ বাড়ানোর আপিল
সর্বশেষ খবর
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
বিছানার নিচের সেই দানবটা কোথায় গেল?
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চেয়ারম্যানের নেতৃত্বে কৃষকের ঘরে আগুন-লুটপাটের অভিযোগ
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
চাঁদাবাজির অভিযোগে রাজধানীতে বিএনপি নেতা আটক
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সেতুর লোহার পাইপ চুরির সময় ইউনিয়ন বিএনপির সভাপতিসহ আটক ৯
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
একসঙ্গে ১৯ ব্যাংকের কার্ড-এটিএম সেবা বন্ধ, ভোগান্তিতে পড়তে পারেন গ্রাহক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
জীবনের নিরাপত্তা চেয়ে থানায় জিডি, আজ গুলি করে হত্যা: বাঁচাতে পারেনি পুলিশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ
রাস্তায় অটোরিকশা নেই, প্রেসক্লাবের সামনে চালকদের সমাবেশ