নির্দলীয় সরকার গঠন করে নিরাপদে প্রস্থানের আশা অলির

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৩ আগস্ট ২০২২, ১৩:১৬আপডেট : ১৩ আগস্ট ২০২২, ১৩:১৬

বর্তমান অবস্থা থেকে বেরিয়ে আসতে সবার সঙ্গে পরামর্শ করে সরকার একটি ‘নির্দলীয় সরকার’ গঠন করে ‘নিরাপদে প্রস্থান করবে’ বলে মনে করেন এলডিপি সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদ। শনিবার (১৩ আগস্ট) সকালে রাজধানীর এফডিসি সংলগ্ন এলডিপির পার্টি অফিসে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

অলি আহমদ বলেন, ‘গত ১৩ বছর দেশে মানবাধিকার, ন্যায় বিচার, সুশাসন এবং জবাবদিহিতা নাই বললেই চলে। এর সুযোগ নিয়ে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার জন্য আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং কিছু সংখ্যক দুর্নীতিবাজ কর্মকর্তা ও কর্মচারী একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছে। তারা সুপরিকল্পিতভাবে দেশের প্রত্যেকটি প্রতিষ্ঠান এবং সংস্থাকে ধ্বংস করে দিয়েছে।’

বর্তমানে কোনও সংস্থা বা প্রতিষ্ঠান প্রশ্নবিদ্ধের উর্ধ্বে নয় দাবি করে তিনি বলেন, ‘অনেকেই বর্তমান সরকারের পূজারি হিসেবে কাজ করছে। সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক, অসমাজিক কার্যকলাপ নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে। দুর্নীতি, অন্যায়, অবিচার এবং নির্যাতন সমাজের রন্ধ্রে রন্ধ্রে রন্দ্রে প্রবেশ করেছে।’

সংবাদ সম্মেলনে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) মহাসচিব ও সাবেক প্রতিমন্ত্রী ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য ড. নেয়ামুল বশির, অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল, অ্যাডভোকেট মাহমুদ মোর্শেদ, অ্যাডভোকেট খাইরুল কবির পাঠান, হামিদুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি