বিএনপি নেতাদের ওপর হামলায় বাংলাদেশ ন্যাপের নিন্দা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ সেপ্টেম্বর ২০২২, ১৭:৪০আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২২, ১৮:২৮

‘বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা এবং দলটির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়ালের ওপর সরকারদলীয় নেতাকর্মীদের’ হামলার প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভুইয়া। 

রবিবার (১৮ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেন, সরকার বিরোধীদলকে সভা সমাবেশ, মানববন্ধন ও মোমবাতি প্রজ্বালনের মতো হালকা কর্মসূচিতে বাধা দেওয়া ও হামলা-মামলা-গ্রেফতার চালিয়ে প্রমাণ করছে দেশে গণতান্ত্রিক পরিবেশ বলতে কিছু অবশিষ্ট নেই।

ন্যাপ নেতারা উল্লেখ করেন, বিরোধী দলের শান্তিপূর্ণ কর্মসূচি, সভা-সমাবেশে হামলা কেন? আমরা প্রতিহিংসাপরায়ণ রাজনীতি চাই না।

ন্যাপের দুই শীর্ষ নেতা বলেন, আওয়ামী লীগ এবং সরকারের নীতি নির্ধারকদের নিজেদের দলীয় কর্মীদের প্রতি কোনও দায়-দায়িত্ব বা মায়া-মমতা আছে বলে মনে হচ্ছে না। তারা দলীয় কর্মীদের বিরোধী দলের কর্মীদের সঙ্গে যে রকম নৃশংস আচরণ করতে উৎসাহিত করছে, তাতে শিগগিরই মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে পারে।’

‘দেশকে সহিংসতার দিকে ঠেলে দিয়ে আওয়ামী লীগ কী অর্জন করতে চায়?’– বিবৃতিতে প্রশ্ন রাখেন জেবেল রহমান ও গোলাম মোস্তফা।

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের