ক্যাম্পাসে ঢুকতে পারেনি ঢাবি ছাত্রদল

ঢাবি প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬আপডেট : ২৭ সেপ্টেম্বর ২০২২, ১৭:১৬

মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় উপাচার্যের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করার কথা ছিল নবগঠিত ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ছাত্রদলের। উপাচার্যের সঙ্গে সাক্ষাতের জন্য সোয়া ৪টার দিকে নীলক্ষেত মুক্তি ও গণতন্ত্র তোরণ দিয়ে ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকের নেতৃত্বে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করেন ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় নীলক্ষেত পুলিশ ফাঁড়ির সামনে তারা স্যার এ এফ রহমান হল ছাত্রলীগের বাধার মুখে পড়েন।

ছাত্রদলের অভিযোগ, এক পর্যায়ে ছাত্রলীগের নেতাকর্মীরা হল সভাপতি রিয়াজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুনিম শাহরিয়ার মুনের নেতৃত্ব কাঠ, রড়, স্ট্যাম্প দিয়ে হামলা করে। এতে বেশ কয়েকজন ছাত্রদল নেতাকর্মী আহত হন। এক পর্যায়ে ছাত্রদল ক্যাম্পাসে প্রবেশ না করে পিছু হটে।

এ হামলায় ঢাবি ছাত্রদল সভাপতি ও সাধারণ সম্পাদকসহ প্রায় ১৫ জন আহত হয়েছে বলে জানিয়েছেন সভাপতি খোরশেদ আলম সোহেল।

হামলার বিষয়ে স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, যে ছাত্র সংগঠনের উচ্চপদস্থ নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে তাদের ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হবে না।

/এমআর/
সম্পর্কিত
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
‘পাটওয়ারীর ওপর হামলার জন্য মোড়ে মোড়ে অবস্থান নেন ছাত্রদলের নেতাকর্মীরা’
মৌলভীবাজারে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ২
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের