রিজার্ভ সংকটের কারণ ডলার পাচার: গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ অক্টোবর ২০২২, ২০:০২আপডেট : ২৪ অক্টোবর ২০২২, ২০:১৬

দেশ থেকে ডলার পাচার হওয়ার কারণেই রিজার্ভ সংকট সৃষ্টি হয়েছে বলে দাবি করেছে গণসংহতি আন্দোলন। দলটির দাবি, ‘বিদ্যুৎ খাতকে অনিরাপদ করার সঙ্গে সঙ্গে শিল্প, কৃষি ও পুরো অর্থনীতিকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। সরকার চুরি, দুর্নীতি ও লুটপাট এবং ডলার পাচার করে পুরো রিজার্ভ খালি করে ফেলেছে। এখন তেল-গ্যাস-ফার্নেস অয়েল আমদানি করে এর ব্যয় মেটানোর সক্ষমতাও হারিয়ে ফেলেছে তারা। ফলে সৃষ্ট বিদ্যুৎ সংকটের কারণে বর্তমান বৈশ্বিক বাস্তবতায় তারা বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হতে বলছেন।’

সোমবার (২৪ অক্টোবর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ও নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল এসব কথা বলেন।

বিবৃতিতে সংহতির দুই নেতা বলেন, ‘আমদানিনির্ভর নীতির কারণেই বিদ্যুৎ খাত আজ গভীর সংকটে নিমজ্জিত। জ্বালানি খাতে এই সংকটময় পরিস্থিতিকে সরকার তৈরি ও ঘনীভূত করে এখন রিজার্ভ সংকটসহ সেগুলোর দায় অন্য বিষয়ের ওপর চাপাচ্ছে। বিদ্যুতের বিপর্যয় তৈরি করে এই সরকার জনগণের জীবনে নাভিশ্বাস তুলেছে এবং এরা দেশে ব্যবসা-বাণিজ্যে অনিশ্চয়তার পরিস্থিতি ডেকে এনেছে।’

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী