যারাই একটু সঠিক পথে থাকার চেষ্টা করছে তারাই বরখাস্ত হচ্ছে: জাফরুল্লাহ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪৯আপডেট : ০৪ ডিসেম্বর ২০২২, ১৪:৪৯

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী অভিযোগ করে বলেছেন, বাংলাদেশ আজ পুলিশি রাষ্ট্রে পরিণত হচ্ছে। চাকরি যাচ্ছে। যারাই একটু সঠিক পথে থাকার চেষ্টা করছে তারাই বরখাস্ত হচ্ছে। পুলিশ ভাইদের বলি আপনারা এতটা খাদেম হয়েন না।

রবিবার (৪ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে শেরে বাংলা এ কে ফজলুল হক প্রতিষ্ঠিত কৃষক শ্রমিক পার্টির সাবেক সভাপতি ও সাবেক মন্ত্রী এ এস এম সোলায়মানের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাফরুল্লাহ চৌধুরী প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমাবেশ করতে চট্রগ্রাম যেতে পারলে খালেদা জিয়া পল্টন যেতে পারবেন না কেন? উনাকে জামিন দিয়েছেন। এই শর্ত বাঁধা জামিন তো অর্থহীন। আমি কোথায় মিটিং করবো সেটা আমার ব্যাপার।

বিএনপিকে উদ্দেশ করে জাফরুল্লাহ বলেন, প্রতিহিংসার রাজনীতি করবেন না। নির্বাচনে জিতলেও প্রতিহিংসার রাজনীতি থেকে বিরত থাকবেন।

শেরে বাংলা এ কে ফজলুল হককে এখন আর স্মরণ করা হয় না মন্তব্য করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হকের অবদান আজ আর স্মরণ করা হয় না। তিনি ছিলেন বলেই বাঙালিরা লেখাপড়ার সুযোগ পেয়েছে। কৃষকরা করমুক্ত হয়েছে। তার পরে এ এস এম সোলায়মান কৃষকদের পক্ষে দাঁড়িয়েছেন।

কৃষক শ্রমিক পার্টির কার্যালয় পুনরুদ্ধার করার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, কৃষক শ্রমিক পার্টির সবগুলো কার্যালয় আজ আওয়ামী লীগ দখল করে রেখেছে। এগুলোকে পুনরুদ্ধার করে আবারও কৃষক শ্রমিকের অধিকার আদায়ে সঙ্ঘবদ্ধ হতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাফিলের সভাপতিত্ব করেন কৃষক শ্রমিক পার্টির সভাপতি মো. সিরাজুল হক। আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক এসএম রাজিয়া সুলতানা, রত্মা সোলায়মান প্রমুখ।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
অনেক গুপ্ত চাঁদাবাজ জামায়াতে ইসলামীতে আশ্রয় নিয়েছে: রিজভী
রামিসা হত্যায় জড়িতদের দ্রুত বিচার ও শিশুর নিরাপত্তা নিশ্চিতের দাবি
জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই: চিফ হুইপ 
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী