১০ ডিসেম্বর বিএনপির সমাবেশে গণতন্ত্র মঞ্চের সমর্থন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০২২, ১৫:১৩আপডেট : ০৮ ডিসেম্বর ২০২২, ১৫:১৩

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশের প্রতি সমর্থন জানিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, ‘গণতন্ত্র মঞ্চ জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা ১০ ডিসেম্বর বিএনপির গণসমাবেশের প্রতি সমর্থন জানাচ্ছি।’

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) তোপখানা রোডের পাশে শিশু কল্যাণ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মঞ্চের এ অবস্থান তুলে ধরেন মাহমুদুর রহমান মান্না।

মঞ্চের পক্ষ থেকে মান্না বলেন, ‘এই সরকারের বিরুদ্ধে জনগণের যেকোনও প্রতিরোধ আন্দোলনে গণতন্ত্র মঞ্চ সব সময় তাদের সমর্থন জানিয়েছে। আমরা মনে করি, সব বিরোধী রাজনৈতিক শক্তির যুগপৎ লড়াইয়ের মাধ্যমেই অবৈধ ক্ষমতাসীন সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে। সরকারের বিরুদ্ধে বিএনপি-সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে যুগপৎ বৃহত্তর গণ-আন্দোলন গড়ে তুলবে গণতন্ত্র মঞ্চ।’

লিখিত বক্তব্যে তিনি বলেন, আগামী ১০ ডিসেম্বর সমাবেশকে কেন্দ্র করে গতকাল বিএনপির নেতাকর্মীদের ওপর নৃশংস হামলা চালিয়ে সরকার ভয়াবহ, ভীতিকর ও উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করেছে। হামলায় মকবুল হোসেন নামে একজন কর্মী নিহত এবং কয়েক শ আহত হয়েছেন। ৫ শতাধিক নেতাকর্মীকে গ্রেফতার করেছে সরকারের আজ্ঞাবহ পুলিশ বাহিনী। গণসংহতি আন্দোলন ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানার ৩৬ নম্বর ওয়ার্ডের সংগঠক হাসু মিয়াকে কাল মধ্যরাতে গ্রেফতার করেছে পুলিশ।

মঞ্চের নেতা সাকিব আনোয়ার জনান, বিএনপির নেতাকর্মীদের ওপর গুলি করে হত্যা, নৃশংস হামলা, বিএনপি এবং গণতন্ত্র মঞ্চের নেতাকর্মীদের গ্রেফতার, সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং আন্দোলনের বিষয়ে জানাতেই এ সংবাদ সম্মেলন করে গণতন্ত্র মঞ্চ।

সংবাদ সম্মেলনে সাইফুল হক, জোনায়েদ সাকি, শেখ রফিকুল ইসলাম বাবলু প্রমুখ অংশগ্রহণ করেন।

/এসটিএস/এনএআর/
সম্পর্কিত
একান্ত সাক্ষাৎকারে মাহমুদুর রহমান মান্নাসরকারকে আরও অন্তর্দৃষ্টি দিয়ে এগোতে হবে
শিশু ধর্ষণ ও হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নাগরিক ঐক্যের
শাসক শ্রেণি শ্রমিকের ভোট চায়, অধিকার দিতে চায় না
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি