আইএমএফের শর্ত পূরণ করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি: ওয়ার্কার্স পার্টি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জানুয়ারি ২০২৩, ১৭:৫৬আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ১৮:২৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো মনে করে, আইএমএফ’র শর্ত পুরণ করতেই গ্যাসের মূল্যবৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ‘ঋণ পাওয়ার উপযোগী বলেই বাংলাদেশকে ঋণ দিচ্ছে আইএমএফ। সরকারের এমন ব্যাখা মূলত বাস্তবতাকে আড়াল করার চেষ্টা। বাংলাদেশের অতীত অভিজ্ঞতাই বলে আইএমএফ’র শর্ত মেনে ঋণ নেওয়ার পরিণাম দেশের জন্য মঙ্গল বয়ে আনেনি বরং তা জনগণের ঘাড়ে বোঝা চাপিয়েছে।’

বিবৃতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো বলেছে, ‘বিইআরসিকে পাস কাটিয়ে সরকার নতুন আইনের ক্ষমতাবলে গ্যাস-বিদ্যুতের ক্ষেত্রে যে মূল্যবৃদ্ধি ঘটালো তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। অন্য দিকে গ্যাস-বিদ্যুত-জ্বালানি খাতে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি সম্পর্কে সরকারের কর্ণপাত না করা জনগণকে হতাশ করেছে। এ ধরণের পদক্ষেপ সরকারের উন্নয়ন নীতিকেই প্রশ্নবৃদ্ধ করবে।’

/এসটিএস/আরকে/
সম্পর্কিত
ওয়ার্কার্স পার্টির বরিশাল কার্যালয়ে ভাঙচুর-লুট
ওয়ার্কার্স পার্টির বিবৃতি‘গণভোটের নৈতিক ভিত্তি হারিয়েছে জুলাই সনদ, অংশগ্রহণমূলক নির্বাচনে সংকট দূর হবে’
ফজলুর রহমানের পাশে ওয়ার্কার্স পার্টি
সর্বশেষ খবর
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
ডাচ সাম্রাজ্যের পতন ঘটিয়ে নারী হকি বিশ্বকাপের নতুন চ্যাম্পিয়ন আর্জেন্টিনা
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
পাহাড়ি ঢলে সাজেকে সড়ক যোগাযোগ সাময়িক ব্যাহত
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
২ ঘণ্টা আগেই খুলে দেওয়া হলো কাপ্তাই হ্রদের ১৬ জলকপাট
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সেদিন ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্ররা গান বন্ধ করতে যায়নি, শব্দ কমাতে বলেছিল: পাটওয়ারী
সর্বাধিক পঠিত
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
মতিঝিল আইডিয়াল স্কুলে হচ্ছে কী
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
সারা দেশে বিশেষ অভিযানের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর 
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
খেলনা বন্দুক হাতে ভিডিও বানানো সেই দুই তরুণ আটক
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম
ডিসেম্বরে আওয়ামী লীগ ফেরার হাওয়া দুইটা জায়গায় দেখা যায়: সারজিস আলম