ফ্যাসিবাদী শাসন মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে: জোনায়েদ সাকি

ঢাবি প্রতিনিধি
২০ জানুয়ারি ২০২৩, ২১:২৭আপডেট : ২০ জানুয়ারি ২০২৩, ২১:২৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, বর্তমান ফ্যাসিবাদী ও কর্তৃত্ববাদী শাসন দেশের সব মানুষের ভবিষ্যৎকে নষ্ট করছে। ছাত্রদের ভবিষ্যৎও নষ্ট করছে। তিনি বলেন, ‘বাংলাদেশে গণমানুষের যেকোনও সংগ্রামে এদেশের ছাত্রসমাজের গৌরবোজ্জল ভূমিকা আছে। বর্তমানে জনগণের ভোটাধিকার, শিক্ষা ও কাজের দাবিতেও ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলতে হবে। বাংলাদেশকে যদি আমরা গণতান্ত্রিক ধারায় ফেরত আনতে না পারি, তা আমাদের সবার ভবিষ্যৎকে নষ্ট করবে।’

শুক্রবার (২০ জানুয়ারি) বিকালে শহীদ আসাদ দিবস উপলক্ষে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের উদ্যোগে আয়োজিত ছাত্র সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে জোনায়েদ সাকি  বলেন, ‘বাংলাদেশে এ সময়ে আসাদ আমাদের সামনে অনেক বেশি প্রাসঙ্গিকতা নিয়ে হাজির হয়েছে। যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচারের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে আসাদসহ ৩০ লাখ মানুষ প্রাণ দিয়েছে, সেই বাংলাদেশকে বর্তমান সরকার খাদের কিনারায় নিয়ে গিয়েছে। দুর্নীতি-লুটপাটের কারণে দেশের অর্থনীতি আজ ভয়াবহ খাদের মাঝে পড়েছে, জনগণের ভোটাধিকার না থাকায় তারা ন্যূনতম জবাবদিহির মধ্যে আসছে না।’

সভাপতির বক্তব্যে মশিউর রহমান খান রিচার্ড বলেন, ‘বর্তমানে সরকার স্মার্ট বাংলাদেশের কথা বলছে, তাদের স্মার্ট বাংলাদেশে জনগণের ভোটাধিকার নাই, ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নাই। তাদের হাতে লেগে আছে বিশ্বজিতের রক্ত, লেগে আছে আবরারের রক্ত। তারা বিশ্ববিদ্যালয়সহ সারাদেশের শিক্ষার্থীদের স্বপ্ন খুন করার দায় নিয়ে বসে আছে।  বাংলাদেশকে তারা একজন ব্যক্তির বাংলাদেশ গড়ার ঘোষণা দিচ্ছে, আমরা ষ্পষ্ট করে বলতে চাই— লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে আমরা কোনও ব্যক্তির বাংলাদেশ হতে দেবো না। পৃথিবীতে কোনও স্বৈরাচার দমন-পীড়ন চালিয়ে ক্ষমতায় টিকে থাকতে পারে নাই। এই সরকারও পারবে না, বর্তমান সরকারের পতন ঘটিয়ে আমরা এই দেশের মানুষের ভবিষ্যৎকে নিরাপদ করবো।’

সংগঠনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈকত আরিফের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন— বাংলাদেশ সহ-সাধারণ সম্পাদক ইলিয়াস জামান, ফাতেমা রহমান বিথী, সাংগঠনিক সম্পাদক আল-আমিন শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলন, ঢাকা নগর ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক হাসান আল মেহেদীসহ আরও অনেকে।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি