বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গণঅধিকার পরিষদের হারিকেন মিছিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ২১:৪৯

‌বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও হারিকেন মিছিল করেছে গণঅধিকার পরিষদ।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ করেন দলটির নেতাকর্মীরা। পরে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কর্যালয পর্যন্ত হারিকেন মিছিল করেন তারা।

বিক্ষোভ সমাবেশ সভাপতির বক্তব্যে গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর বলেন, সরকার জানুয়ারি মাসে দুইবার বিদ্যুতের দাম বাড়িয়েছে, একবার গ্যাসের দাম বাড়িয়েছে। আওয়ামী লীগ এই জাতিকে একটা মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করেছে।

লুটপাটকে বৈধতা দিতে সরকার আইএমএফের কাছ থেকে টাকা এনেছে মন্তব্য করে তিনি আরও বলেন, সরকার আইএমএফের কাছ থেকে ভিক্ষার টাকা এনে বড় বড় কথা বলছে। তারা উন্নয়নের কথা বলে প্রতিটি প্রকল্পে দুই-তিন গুণ খরচ দেখিয়ে লুটপাট করছে এবং দেশকে ভাগ-বাঁটোয়ারার ভাগাড়ে পরিণত করে বিভিন্ন দেশকে খুশি রাখছে।

গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রাশেদ খান বলেন, আজ ব্যাংকে নাই, মানুষের পকেটে টাকা নাই। টাকা সব আছে আওয়ামী লীগের পকেটে।

বিক্ষোভ সমাবেশে গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক সোহরাব হোসেন, বিপ্লব কুমার পোদ্দার, ডা. মালেক ফরাজি, আতাউল্লাহ, যুগ্ম সিনিয়র সচিব তারেক রহমান, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক আব্দুর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এএজে/এনএআর/
সম্পর্কিত
এনসিপির নেতারা আ.লীগকে রক্ষার শর্তে তাদের সম্পদ ভোগ করছেন: আবু হানিফ
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির অর্ধশতাধিক নেতাকর্মীর গণঅধিকার পরিষদে যোগদান
নতুন রাষ্ট্রপতিকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা
সর্বশেষ খবর
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
ফেরাউনের রাজত্ব ফিরে এলে কেউ রেহাই পাবেন না: বিরোধীদলকে রিজভী
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
দিল্লিতে পরবর্তী হাইকমিশনার হচ্ছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
বাংলাদেশের আরও দ্রুত এগোনো দরকার: সিঙ্গাপুরের বিদায়ী কূটনীতিক
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার দাবি ছাত্র ফ্রন্টের
সর্বাধিক পঠিত
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
‘শিগগিরই চার টুকরোয় ভাঙবে উত্তর প্রদেশ’
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার
গুলশান থেকে আ.লীগের তিনবারের এমপি গ্রেফতার