জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো: বি. চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ এপ্রিল ২০২৩, ২০:৩৬আপডেট : ১২ এপ্রিল ২০২৩, ২০:৩৬

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা মহান স্বাধীনতা সংগ্রামী ডা. জাফরুল্লাহ চৌধুরী’র মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী এবং মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান এমপি গভীর শোক প্রকাশ করেছেন।

বুধবার (১২ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তারা বলেছেন, ‘জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশের সামাজিক ও রাজনৈতিক আকাশ থেকে এক উজ্জ্বল নক্ষত্রের পতন হলো।’

গণমাধ্যমে দেওয়া যৌথ শোকবাণীতে বিকল্পধারার এই দুই শীর্ষ নেতা বলেন, “জাফরুল্লাহ চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ তার এক প্রিয় বন্ধুকে হারালো। রাজনৈতিক, সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে আমাদের অপূরনীয় ক্ষতি হয়ে গেলো। বাংলাদেশ ডা. জাফরুল্লাহর মতো ত্যাগী মানুষদের অপেক্ষায় থাকবে।” “আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।”

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
জাফরুল্লাহ চৌধুরীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে ছাত্র ফেডারেশনের শ্রদ্ধা
মুক্তিযুদ্ধের চেতনার লেশমাত্র অবশিষ্ট নেই: মির্জা ফখরুল
ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণে কাল নাগরিক সভা
সর্বশেষ খবর
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মোস্তাকুর রহমানকে গভর্নর নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
মেসির সঙ্গে কী নিয়ে তর্কে জড়ান আলোনসো?
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
সংঘাত নয় সমঝোতার রাজনীতি দেখতে চাই, গণতন্ত্রকে রক্ষা করতে চাই: রাষ্ট্রপতি
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে ঢাকায় একদিনে ১৬৮৭ মামলা
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’