ক্ষমতা নয়, জনগণের মুক্তির জন্য এই আন্দোলন: অলি আহমেদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০২৩, ২২:০৮আপডেট : ০৩ মে ২০২৩, ২২:০৮

এলডিপির চেয়ারম্যান অলি আহমেদ বলেছেন, আজকে ১৪/১৫ বছর যাবত নির্বাচিত প্রতিনিধিরা দেশ শাসন করছেন না। বর্তমানে আমরা একদলীয় শাসনের অধীনে  আছি। এই অবস্থা থেকে বের হওয়ার জন্য বিএনপির নেতৃত্বে আমরা সবাই ঐক্যবদ্ধ আন্দোলন করে যাচ্ছি। তিনি বলেন, ‘এই আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই আন্দোলন মন্ত্রী হওয়ার জন্য নয়, এই আন্দোলন দেশের ১৮ কোটি মানুষের মুক্তির করার জন্য। এদেশের জনগণের মুক্তি যতদিন না হয়, আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।’

বুধবার (৩ মে) দুপুরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি ও বিএনপির সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন অলি আহমেদ। এদিন সকাল ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এলডিপির চেয়ারম্যান আসেন এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে ঘণ্টাব্যাপী রুদ্ধদ্বার বৈঠক করেন। বৈঠকে যুগপৎ আন্দোলনের কর্মকৌশল নিয়ে আলোচনা হয়।

অলি আহমেদ বলেন, ‘তারা (সরকার) চাচ্ছে, যেনতেন প্রকারে একটা নির্বাচন করার জন্য। আমরা চাই— নির্বাচন সবার অংশগ্রহণমূলক হবে, অবাধ সুষ্ঠু হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে।  আওয়ামী লীগ এই তত্ত্বাবধায়ক সরকারের দাবি নিয়ে ১৯৯৬ সালে জনগণের সম্মুখে এসেছিল। এই দাবি নতুন কিছু নয়। আওয়ামী লীগের এই দাবি অস্বীকার করার উপায় নেই। এটা একদিন তাদেরই দাবি ছিল।’

এলডিপি নেতা আরও বলেন, ‘আমরা সেই দাবি নিয়ে জনগণের সামনে এসেছি। আমরা চাই, জনগণ প্রত্যেকে নিজের ভোট নিজে দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করবে। আগামীতে তাদের নির্বাচিত প্রতিনিধিরা এদেশ পরিচালনা করবে। একদলীয় শাসন থেকে জনগণ মুক্ত হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।’

 

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বিএনপি রাজনৈতিক সংকট তৈরি করছে, দাবি মিয়া গোলাম পরওয়ারের
ময়মনসিংহে কোন দল কয়টি আসন পেলো
বিএনপি এখন চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের দল, এজন্য ত্যাগ করেছি: অলি আহমদ
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী