দলের নেতা নির্বাচন

ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়ার শঙ্কা রাশেদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ জুলাই ২০২৩, ২১:১২আপডেট : ১০ জুলাই ২০২৩, ২২:০৯

গণঅধিকার পরিষদের প্রথম জাতীয় কাউন্সিল হয় সোমবার (১০ জুলাই)। তবে এর আগেরদিন (রবিবার) পর্যন্ত রেজা কিবরিয়ার অনুসারীরা বলছিলেন, তারা এই কাউন্সিলে অংশ নেবেন না। তবে কাউন্সিলের দিন সাধারণ সম্পাদক পদে লড়তে উপস্থিত হন রেজা অনুসারী হাসান আল মামুন। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক রাশেদ  খান। তিনি অভিযোগ করেন, ষড়যন্ত্র করে তাকে হারিয়ে দেওয়ার জন্যই রেজা কিবরিয়া মনোনীত পদপ্রার্থীকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করার চেষ্টা চলছে।

সোমবার রাজধানীর পল্টনে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় গণঅধিকার পরিষদের কাউন্সিল। দলীয় নেতৃত্ব বাছাইয়ের এই নির্বাচনে ভোটার ২১৬ জন। ভোট শেষে সন্ধ্যায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাশেদ খান। তিনি সাধারণ সম্পাদক পদপ্রার্থী।

রাশেদ খান বলেন, তারা (রেজার অনুসারীরা) রেজা কিবরিয়ার সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছে তাদের একজনকে সাধারণ সম্পাদক করবে। আমাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেবে। আমার বিরুদ্ধে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়াচ্ছে। কিন্তু কর্মীরা যার সঙ্গে থাকে তাকে হারানো যায় না। আমার বিশ্বাস, যদি কোনও ধরনের ষড়যন্ত্র না হয় আমি জিতবো।

তিনি আরও বলেন, গতকাল বিকাল ৫টা পর্যন্ত নমিনেশন ফর্ম নেওয়া গেছে। কিন্তু ১২ ঘণ্টা পর আজ ভোর ৫টায় কীভাবে, কোন ক্ষমতাবলে নমিনেশন ফর্ম তুললো সেটা নিয়ে আমার প্রশ্ন আছে। এই যে একটি ষড়যন্ত্র আমাকে হারিয়ে দেওয়ার জন্য,  তারপরও আমি মনে করি তারা আমাকে হারাতে পারবে না। কারণ আমি সংগঠনের পাশে ছিলাম।

এই কাউন্সিলে শুধু সভাপতি ও সাধারণ সম্পাদক পদের নির্বাচন হবে। সভাপতি পদপ্রার্থী তিন জন। তারা হলেন– সদস্যসচিব নুরুল হক নুর,  যুগ্ম আহ্বায়ক নাজমুল উস সাকিব ও সহকারী আহ্বায়ক বায়েজিদ শাহেদ। আর সাধারণ সম্পাদক পদের পাঁচ প্রার্থী হলেন– যুগ্ম আহ্বায়ক রাশেদ খান, মাহফুজুর রহমান খান, বিপ্লব কুমার পোদ্দার, হাসান আল মামুন ও যুগ্ম সদস্য সচিব জিল্লু খান।

এছাড়া উচ্চতর পরিষদের আটটি পদের বিপরীতে প্রার্থী হয়েছেন ১৮ জন। গণঅধিকার পরিষদ সূত্রে জানা যায়, জাতীয় কাউন্সিলের ভোটার ২১৬ জন।

আরও পড়ুন- 

রেজা-নুর বাহাস রাজনীতির কৌতুক

বিএনপি ভেঙে আওয়ামী লীগকে সহযোগিতা করতে চাই না: রেজা কিবরিয়া

বিএনপি ভেঙে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর রেজা কিবরিয়া: নুর

নুরের বিরুদ্ধে মোসাদের এজেন্টের সঙ্গে বৈঠকের অভিযোগ

নুরের বিরুদ্ধে মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

নুরের সঙ্গে বিরোধ, সরিয়ে দেওয়া হলো রেজা কিবরিয়াকে

এবার নুরকে অব্যাহতি দিলেন রেজা কিবরিয়া

রেজা কিবরিয়াকে চিঠি দিয়ে গণঅধিকার পরিষদকে ডেকেছে ইসি

/জেডএ/এফএস/
সম্পর্কিত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
‘এনসিপি গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আলোচনায় থাকতে চায়’ 
আইনজীবী অধিকার পরিষদ: সুপ্রিম কোর্ট বার ইউনিটের নেতৃত্বে শোয়েব-খাদেমুল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের