নুরের বিরুদ্ধে মোসাদের সঙ্গে বৈঠকের অভিযোগ ফিলিস্তিনি রাষ্ট্রদূতের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জুন ২০২৩, ০১:২৪আপডেট : ২৩ জুন ২০২৩, ০১:২৪

বাংলাদেশ গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার (মোসাদ) সঙ্গে বৈঠকের অভিযোগ করেছেন ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রামাদান। দূতাবাসে রোহিঙ্গাদের জন্য ত্রাণ সহায়তার বিষয়ে বৃহস্পতিবার (২২ জুন) সংবাদ সম্মেলনে এক প্রশ্নের উত্তরে তিনি বলেছেন, ‘নুর বাংলাদেশ ও প্যালেস্টাইনের নিরাপত্তার জন্য হুমকি।’ অবশ্য নুর এমন তথ্যকে বানোয়াট বলে অভিহিত করেছেন।

রাষ্ট্রদূত সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘কাতারে ফুটবল বিশ্বকাপের সময়ে আমরা বিষয়টি সম্পর্কে প্রথম জানতে পারি। আমাদের গোয়েন্দা সংস্থা এ বিষয়ে আগ্রহী হয়। কয়েকটি ছবি যোগাড় করতে সক্ষম হই। তার সঙ্গে সাফারি (মোসাদের এজেন্ট)।’

কাতার, ভারত ও দুবাইতেও বৈঠক হয়েছে বলে অভিযোগ করেছেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত।

তিনি বলেন, ‘যদি নুর অস্বীকার করে, তবে সেটি আমার জন্য যথেষ্ট। কিন্তু এটি কি বাংলাদেশ সরকার এবং নিরাপত্তা বাহিনীর জন্য যথেষ্ট হবে? তিনি বাংলাদেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা নষ্ট করবে, ঠিক যেভাবে তিনি প্যালেস্টাইনের জন্য করছেন।’

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এক সংবাদ সম্মেলনে নুর বলেছেন, ‘এটি একেবারে ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। আপনারা দেখেছেন বাংলাদেশে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা বিভিন্ন চমকপ্রদ কথাবার্তা বলছেন যা বাংলাদেশের রাজনীতিকে টালমাটাল করে দিচ্ছে।’

/এসএসজেড/এলকে/
সম্পর্কিত
হেবরনের ইব্রাহিমি মসজিদ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করলো ইসরায়েল
গাজার ৭০ শতাংশ নিয়ন্ত্রণে নেওয়ার নির্দেশ নেতানিয়াহুর
যৌন সহিংসতার ‘কালো তালিকায়’ ইসরায়েলকে অন্তর্ভুক্ত করলো জাতিসংঘ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের