নুরের বিরুদ্ধে মোসাদের এজেন্টের সঙ্গে বৈঠকের অভিযোগ

নোয়াখালী প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৮ আপডেট : ০৮ জানুয়ারি ২০২৩, ২০:৫৮

বাংলাদেশ গণ-অধিকার পরিষদের সদস্য সচিব ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে নোয়াখালীর সুধারাম মডেল থানায় অভিযোগ দিয়েছেন বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ নোয়াখালী জেলা শাখার সভাপতি সাফায়েত হোসেন। রবিবার (৮ জানুয়ারি) দুপুরে নুরের বিরুদ্ধে দেশবিরোধী ষড়যন্ত্র করার অভিযোগ আনা হয়েছে। 

অভিযোগেপত্রে বলা হয়, গত ৩ জানুয়ারি বাংলাদেশ গণ-অধিকার পরিষদ নামক তথাকথিত রাজনৈতিক দলের সদস্য সচিব নুরুল হক নুর ওমরা হজ করার কথা বলে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গেছেন। সেখানে ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে বৈঠক করে বাংলাদেশের নির্বাচিত সরকার উৎখাতের রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। মোসাদ এজেন্ট মেন্দি এন সাফাদির সঙ্গে নূরের ছবি এবং তার স্বীকারোক্তিমূলক কথোপকথন ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

অভিযোগ পত্রে আরও বলা হয়, পবিত্র কাবাঘর তাওয়াফের নাম করে বিদেশে গিয়ে ইহুদি চক্রের সঙ্গে হাত মিলিয়ে নুর প্রকৃতপক্ষে বাংলাদেশ রাষ্ট্র, সরকার ও পবিত্র ধর্ম ইসলামের মধ্যে বিভেদ সৃষ্টির হীন চক্রান্তে লিপ্ত।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম অভিযোগ দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

/এমএএ/
সম্পর্কিত
আমিরাতে ভিসা বাতিল হওয়া বাংলাদেশিদের নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী
প্রবাসীদের সমস্যা সমাধানে ১০ দফা দাবি সংসদে
আ.লীগের চেয়েও বড় ফ্যাসিস্ট হবে জামায়াতে ইসলামী: নুরুল হক
সর্বশেষ খবর
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
মেসির বিদায়ী ম্যাচ আয়োজনে জোর চেষ্টা চালান স্ক্যালোনি
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
দেশে নারী-পুরুষের বৈষম্য বেড়েছে কেন?
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
ফিলিস্তিন ও ইরান ইস্যুতে আন্তর্জাতিক পদক্ষেপ জোরদারের আহ্বান অস্ট্রেলিয়ার
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতা ঠেকাতে বৈশ্বিক পদক্ষেপের আহ্বান
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
‘রসুনের নগরী’ হিসেবে পরিচিত যে শহরটি
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না
নতুন করে বেসরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে আউটসোর্সিং সেবা নেওয়া যাবে না