নুরের সঙ্গে বিরোধ, সরিয়ে দেওয়া হলো রেজা কিবরিয়াকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৩, ০০:৩৯আপডেট : ২০ জুন ২০২৩, ১৭:৩২

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়াকে সরিয়ে দলের এক নম্বর যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খাঁনকে ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব দিয়েছে গণ অধিকার পরিষদ।

সোমবার (১৯ জুন) রাতে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এদিন রাতেই দলের যুগ্ম আহ্বায়ক শাকিল উজ্জামানের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই সিদ্ধান্ত গ্রহণের আগেই বৈঠক চলাকালে সোমবার রাত সোয়া নয়টার দিকে এক ফেসবুক স্ট্যাটাসে নুরুল হক নুর আনুষ্ঠানিকভাবে রেজা কিবরিয়ার সঙ্গে দ্বন্দ্বের বিষয়টি সামনে আনেন। এর আগে রবিবার রাতে বৈঠকের পর রেজা কিবরিয়া গণমাধ্যমে নুরের বিরুদ্ধে বক্তব্য দেন।

প্রসঙ্গত, গত এক বছরের বেশি সময় ধরে নুরুল হক নুরের সঙ্গে রেজা কিবরিয়ার বিরোধ চলছিল। গণমাধ্যমে কে হবেন দলের মূল ভোকাল- এরকম আলোচনার মধ্যেই নানাবিধ প্রসঙ্গ তাদের বিরোধ আরও তুঙ্গে নিয়ে যায়।

২০২১ সালের ২৬ অক্টোবর গণ অধিকার পরিষদের আহ্বায়ক হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন আইএমএফের সাবেক কর্মকর্তা রেজা কিবরিয়া।  

তার আগে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ছেড়ে ২০১৮ সালের ডিসেম্বরে গণফোরামে যোগ দেন রেজা কিবরিয়া। ২০২১ সালের ৭ ফেব্রুয়ারি দলটির সভাপতি ড. কামাল হোসেনের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। এরপর আমার বাংলাদেশ পার্টির কিছু অনুষ্ঠানে যোগ দেন। ২০২১ অর্থবছরের বাজেট নিয়ে দলটির আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যও পাঠ করেন রেজা কিবরিয়া। বর্তমানে তিনি দেশের বাইরে আছেন।

আরও পড়ুন:

নতুন পরিকল্পনার প্রস্তুতি:নুরদের সঙ্গে রেজা কিবরিয়ার দূরত্ব

রেজা-নূরের দলে নতুন কী?

/এসটিএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের