হিরো আলম ‘ভোটচুরি’ উন্মোচন করে দিয়েছেন: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ জুলাই ২০২৩, ১৫:২৪আপডেট : ১৯ জুলাই ২০২৩, ১৫:২৪

হিরো আলম ভোটচুরি উন্মোচন করে দিয়েছেন বলে মন্তব্য করেছেন গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা জোনায়েদ সাকি। তিনি বলেন, ‘সেই কারণেই তার ওপর রাগ। আর সেই রাগের প্রতিফলন দেখলাম— একজন প্রার্থীকে কীভাবে রাস্তায় পেটানো হয়েছে।’

বুধবার (১৯ জুলাই) সকালে রাজধানীর পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের দ্বিতীয় দিনের পদযাত্রা শুরুর আগে সমাবেশে এসব কথা বলেন সাকি। সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের আরেক নেতা মাহমুদুর রহমান মান্না।

জোনায়েদ সাকি বলেন, ‘আমেরিকা ও ইউরোপের ভয়ে কাপড় ভিজিয়ে ফেলেন আমাদের এই নেতারা। যাদের হাঁটু কাঁপে বিদেশিরা সুষ্ঠু নির্বাচন চাইলে। মানুষ লড়াইয়ে বিজয়ী হবে, একদিন আপনাদের বিচারের কাঁঠগড়ায় দাঁড় করাবে সংবিধান লঙ্ঘনের দায়ে।’

‘সময় থাকতে জনতার দাবি’ মানার আহ্বান জানান সাকি। এসময় আরও বক্তব্য রাখেন সাইফুল হক প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
গণসংহতির প্রধান সমন্বয়কারীর পদ ছাড়ছেন জোনায়েদ সাকি
নতুন সংসদ ও সরকারকে অভিনন্দন জানালেন জোনায়েদ সাকি
সর্বশেষ খবর
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
ইইউর প্রথম সহযোগী সদস্য হচ্ছে কানাডা
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
মক্কায় ড্রোন হামলার তীব্র নিন্দা বাংলাদেশের  
হাত-চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে নির্যাতনের বর্ণনা দিলেন রাশেদ খাঁন
হাত-চোখ-মুখ গামছা দিয়ে বেঁধে নির্যাতনের বর্ণনা দিলেন রাশেদ খাঁন
কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: ২ আইনজীবীর ব্যাখ্যা তলব
কাদেরসহ ৭ জনের রায় নিয়ে মন্তব্য: ২ আইনজীবীর ব্যাখ্যা তলব
সর্বাধিক পঠিত
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যায়নি মহানগর বিএনপি, কারণ জানালেন নেতারা