ন্যাপের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী

রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপের বিকল্প নেই: জেবেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ২২:৫৭আপডেট : ২৫ জুলাই ২০২৩, ২৩:০১

রাজনৈতিক সংকট নিরসনে সংলাপের কোনও বিকল্প নেই বলে মন্তব্য করে বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন, রাজনৈতিক যেকোনও সমস্যার সমাধানে আলোচনা প্রয়োজন। বাংলাদেশ ন্যাপ দল হিসেবে সব রাজনৈতিক দলকে নিয়ে আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধানে বিশ্বাসী।

তিনি বলেন, ‘আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান না হলে অশুভ শক্তি দেশের মানুষের কাঁধে বসে পড়তে পারে। তাতে রাজনীতির কারোরই মঙ্গল হবে না।’

মঙ্গলবার (২৫ জুলাই) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপের ৬৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।

জেবেল রহমান গানি বলেন, ‘দেশের যে অবস্থা বিরাজ করছে তা কোনোভাবেই কাম্য নয়। সমঝোতা ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয়। আর  সমঝোতার জন্য সংলাপই একমাত্র পথ। সংকট সমাধানে অবিলম্বে জাতীয় সংলাপ প্রয়োজন। আর সংলাপের মাধ্যমে সমস্যার সমাধান না হলে সামনের দিনে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি মূল্য পরিশোধ করতে হতে পারে।’

তিনি দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মজলুম জননেতা মওলানা ভাসানী, পরবর্তী চেয়ারম্যান মশিউর রহমান যাদু মিয়া, এরপরের চেয়ারম্যান শফিকুল গানি স্বপনসহ প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত যারা মারা গেছেন,  তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ‘স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, মুক্তিযুদ্ধের চেতনা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় দেশপ্রেমিক ও গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তুলতে হবে। গণতন্ত্রবিরোধী শক্তির বিরুদ্ধে গণশক্তি গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ মধ্যপন্থি জাতীয়তাবাদী রাজনৈতিক দল। মওলানা আবদুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে ১৯৫৭ সালের ২৬ জুলাই দলটি প্রতিষ্ঠিত হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
গাজায় হত্যাযজ্ঞ ইসরাইলের চরম বিশ্বাসঘাতকতা: বাংলাদেশ ন্যাপ
ভাসানীর মৃত্যুবার্ষিকী রাষ্ট্রীয় পালনের উদ্যোগ নিন: সরকারের প্রতি বাংলাদেশ ন্যাপ 
রাজনীতিক পঙ্কজ ভট্টাচার্যকে স্মরণ
সর্বশেষ খবর
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
স্থগিত হওয়া পুলিশ পদক পাচ্ছেন ৯২ জন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
এশিয়ান গেমস থেকে ছিটকে গেলেন মোহাম্মদ সাইফউদ্দিন
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
১৩ বছরের অপ্রতিমের সঙ্গে কীভাবে বন্ধুত্ব হলো ১৯ বছরের তুহিনের?
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশি হেফাজতে
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
সরকারি চাকরিজীবীর মৃত্যুতে আজীবন পেনশন পাবেন স্ত্রী বা স্বামী, তবে....
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি 
অপ্রতিম হত্যা: আদালতে স্বীকারোক্তি দিয়ে যা জানিয়েছে তিন আসামি