গণতন্ত্র-সেকুলারিজম শিখতে বাংলাদেশে আসুন, পশ্চিমাদের প্রতি মাইজভান্ডারী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৩, ০৮:২৫

পশ্চিমাদের গণতন্ত্র ও সেকুলারিজম (ধর্মনিরপেক্ষতা) শিখতে বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারী।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) রাতে জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দেওয়া বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

নজিবুল বশর বলেন, আমি পশ্চিমা দেশকে বলবো, ইউরোপীয় ইউনিয়নকে বলবো, বাংলাদেশে আসুন, শেখ হাসিনার কাছ থেকে গণতন্ত্র শিখুন এবং সেকুলার কাকে বলে, সেটা শিখুন।

তিনি অভিযোগ করে বলেন, যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে। অথচ মানবতাবিরোধী জামায়াতে ইসলামীকে আমাদের কাঁধে জড়িয়ে দেওয়ার জন্য সরকারের ওপর চাপ প্রয়োগ করছে, এটি অত্যন্ত নিন্দনীয়।

জামায়াতে ইসলামীর বিরুদ্ধে করা মামলার বিষয়ে আইনমন্ত্রীর ভূমিকা রহস্যজনক বলেও অভিযোগ করেন নজিবুল বশর।

/ইএইচএস/এনএআর/
সম্পর্কিত
যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন ডিজেলের দাম ৬ ডলার ছাড়িয়েছে
শরিয়াহর দোহাই দিয়ে বাবা-মায়ের অধিকার রক্ষার আইনের বিরোধিতা কেন, প্রশ্ন চিফ হুইপের
হুথিদের ওপর মার্কিন হামলার অনুরোধ সৌদি যুবরাজের, ট্রাম্পের ‘না’
সর্বশেষ খবর
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
থাইল্যান্ডে ঘুরতে গেলে যে ভুলগুলো একেবারেই করবেন না
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের 
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
দুদকের জনসংযোগ কর্মকর্তাকে আসিফ মাহমুদের আইনি নোটিশ
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সাইবার তদন্ত সংস্থার জেরার মুখে পাকিস্তানের দুই তারকা 
সর্বাধিক পঠিত
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
এক ভবন থেকে ৭০ বিদেশি নাগরিক আটক, কী করছিলেন তারা
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
দৌলতদিয়ায় আতঙ্ক, কেন মারা যাচ্ছেন যৌনকর্মীরা? 
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
অন্যের স্ত্রীকে নিজের দাবি, ঢাকা থেকে চট্টগ্রামে এসে পুলিশ কর্মকর্তা গ্রেফতার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
মিয়ানমারে তিন ট্রাকে পাচার হচ্ছিল ২৪ লাখ ৫০ হাজার টাকা সার
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল
বাংলাদেশের সঙ্গে টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় নেপাল