দেশের ৯০ ভাগ মানুষ মাওলানা মামুনুল হকের মুক্তির পক্ষে: আতাউল্লাহ আমীন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৭:৫৮

দেশের ৯০ ভাগ মানুষ মাওলানা মামুনুল হকের মুক্তির পক্ষে বলে দাবি করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন। তিনি বলেছেন, ‘আদালতের দোহাই দিয়ে বন্দি রাখার এই মিথ্যা প্রহসন বন্ধ করুন। আপনারা মামুনুল হকসহ বিরোধীমত দমনে বিচার বিভাগকে হাতিয়ার বানিয়েছেন। এভাবে একটি দেশ চলতে পারে না। আমরা এসব অন্যায় আর অসত্যের বিরুদ্ধে আন্দোলন চালিয়েই যাবো।’

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) জুমার নামাজের পর বাংলাদেশ খেলাফত যুব মজলিস ঢাকা মহানগর আয়োজিত সংগঠনের সভাপতি মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তির দাবিতে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এসব কথা বলেন।

যুব মজলিস ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা আব্দুল্লাহ আশরাফ ও সংগঠন বিভাগের সম্পাদক মুর্শিদুল আলম সিদ্দিকীর যৌথ পরিচালনায় সমাবেশটি অনুষ্ঠিত হয়।

সমাবেশের পরে একটি বিক্ষোভ মিছিল বাইতুল মোকাররমের উত্তর গেইট থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল মোড় হয়ে পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
৪৭, ৭১ ও ২৪-এর চেতনায় রাজনীতির গতিপথ ঠিক করতে হবে: মামুনুল
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি